Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home টেস্টের সময় সাকিবের আইপিএল খেলায় খারাপ কিছু নেই : সুজন
ক্রিকেট (Cricket) খেলাধুলা

টেস্টের সময় সাকিবের আইপিএল খেলায় খারাপ কিছু নেই : সুজন

By Saiful IslamMarch 28, 20212 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর এখন টি-টোয়েন্টি ক্রিকেটের অপেক্ষায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। পিতৃত্বকালীন ছুটিতে থাকায় এ সফরে সাকিব আল হাসানকে পায়নি বাংলাদেশ দল। তাকে পাওয়া যাবে না শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজেও।

আগামী মাসের ২১ তারিখ থেকে শ্রীলঙ্কার মাটিতে রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এর আগে প্রস্তুতি ম্যাচ ও কোয়ারেন্টাইনের কারণে ১২ এপ্রিল দেশ ছাড়ার কথা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। এ সিরিজ থেকেও ছুটি নিয়ে রেখেছেন সাকিব। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আইপিএল খেলার কথা বলেছেন তিনি।

সাকিবের এই টেস্টের সময়ে আইপিএল খেলার সিদ্ধান্তের বিষয়ে সাধারণ দর্শক থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন পর্যন্ত দিয়েছেন নানান রকমের প্রতিক্রিয়া। এমন কি সাকিবের আইপিএল খেলার অনাপত্তিপত্র নিয়ে আবার ভাবার কথাও বলেছিলেন ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান।

তবে সেসব সংশয় দূর করে দিয়ে আজ (শনিবার) সকালে আইপিএল খেলতে ভারত উড়ে গেছেন সাকিব। তার এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে কোনো সন্দেহ নেই ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনের। তার মতে, সাকিব আইপিএল খেললে সেটি বাংলাদেশ দলের জন্যই ভালো হবে।

শনিবার সংবাদমাধ্যমে সুজন বলেছেন, ‘আমি মনে করি, এখানে খারাপ হওয়ার তো কিছু নাই। কারণ আপনি (সাকিব) যেখানে খেলতে যাচ্ছেন, সেটা বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্ট। বিশ্বের সেরা ক্রিকেটাররাই ওখানে খেলে। তো ওদের অভিজ্ঞতা তো অবশ্যই সাকিবের জন্য কাজে লাগবে।’

তিনি আরও যোগ করেন, ‘মোস্তাফিজও মনে হয় যাবে ওখানে। আমাদের দুইটা প্লেয়ার ওখানে আইপিএল খেলতে গেলে, ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। ভারতের কন্ডিশনও আমাদের সঙ্গে অনেকটা পরিচিত। সুতরাং অবশ্যই, আমি বলবো খারাপ তো অবশ্যই হবে না।’

‘সাকিবকে ছুটি দেয়া বোর্ডেরই সিদ্ধান্ত। বোর্ড যখন এই ডিসিশন দিয়েছে, তখন তো ভুল বলা যাবে না। ক্রিকেট বোর্ড চিন্তা করেই দিয়েছে যে সাকিব আইপিএল খেলতে গেলে… সবশেষ বিশ্বকাপে আমরা ইংল্যান্ডে ওর পারফরম্যান্সের কারণে আমরা স্বপ্ন দেখতে পেরেছিলাম যে সেমিফাইনাল খেলব। তা হয়নি। বলা যায় না, এবার হতেও পারে সেটা।’

এসময় মোস্তাফিজের আইপিএল খেলতে যাওয়ার সম্ভাবনার বিষয়ে সুজন বলেছেন, ‘আমার তো মনে হয় (মোস্তাফিজ) যাবে। আমি জানি না আসলে এ বিষয়ে। ক্রিকেটারদের এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) দেয়ার ব্যাপারটা তো বোর্ডের হাতে। যেহেতু ওকে একটা দল নিয়েছে, রাজস্থান রয়্যালস। এখন সাকিবের এনওসি হয়েছে মানে ওরও হওয়া উচিত এটা। আপনি আলাদা করতে পারবেন না। যদি হয় তাহলে ও যাবে। যদি ন্যাশনাল টিমের ডিউটি না থাকে তাহলে অবশ্যই যাবে। মোস্তাফিজ তো ঠিকই বলেছে এটা। জাতীয় দলের খেলা না থাকলে এমনি বসে থাকার চেয়ে আইপিএল খেলাটা ওর জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা হবে। বাংলাদেশ দলের জন্যও ভালো হবে এটা।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

February 2, 2026
আর্থিক ধাক্কায়

বিশাল আর্থিক ধাক্কায় আইসিসি, ৬১৫০ কোটি টাকা ক্ষতির মুখে ফেলে দিল পাকিস্তান

February 2, 2026
সানিয়া

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

February 2, 2026
Latest News
বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

আর্থিক ধাক্কায়

বিশাল আর্থিক ধাক্কায় আইসিসি, ৬১৫০ কোটি টাকা ক্ষতির মুখে ফেলে দিল পাকিস্তান

সানিয়া

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

আইসিসি

ভারত ম্যাচ বয়কট নিয়ে কড়া বার্তা আইসিসির

Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

বিশ্বকাপে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

পাকিস্তান

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

বিশ্বকাপ বয়কটে বিপদের সামনে ভারত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদের সামনে ভারত!

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.