Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা টোকিও অলিম্পিকে দৃষ্টি গ্যাটলিনের
খেলাধুলা

টোকিও অলিম্পিকে দৃষ্টি গ্যাটলিনের

By জুমবাংলা নিউজ ডেস্কMay 10, 2021Updated:May 10, 20212 Mins Read

টোকিও অলিম্পিকে দৃষ্টি গ্যাটলিনের

Advertisement

স্পোর্টস ডেস্ক: বয়স ৪০ বছরের পর ক্যারিয়ার অব্যাহত রাখার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন কিংবদন্তী স্প্রিন্টার জস্টিন গ্যাটলিন। তবে টোকিও অলিম্পিক থেকে আরেকটি স্বর্ণ পদক জয়ের দিকে নিজের দৃষ্টি নিবদ্ধ রয়েছে বলে রোববার জানিয়েছেন এই স্প্রিন্টার।

করোনা ভাইরাসের কারনে দেরীতে হলেও আয়োজন হতে যাওয়া টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করে যদি লক্ষ্য পূরণ করতে পারেন তাহলে ৩৯ বছর বয়সি গ্যাটলিন হবেন সর্বকালের সবচেয়ে বেশি বয়সি পদক জয়ী স্প্রিন্টার।

সাবেক প্রতিদ্বন্দ্বি উসাইন বোল্ট ইতোমধ্যে অবসর গ্রহণ করেছেন। আর তিনবার ডোপ টেস্টে অংশগ্রহণ করতে ব্যর্থ হওয়ায় ১০০ মিটারের বিশ^ চ্যাম্পিয়ন ক্রিস্টিয়ান কোলম্যান নিষিদ্ধ হয়েছেন টোকিও গেমস থেকে। এমতাবস্থায় পদক জয় করার বস্তব সম্মত সুযোগটি এখন গ্যাটলিনের।

আজ টোকিও অলিম্পিক স্টেডিয়ামে রুদ্ধদ্বার পরীক্ষামুলক প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে তিনি বলেন,‘ আমিও তাই আশা করছি। এ কারণে আমি এখনো এখানে। আমি অলিম্পিক দলের সঙ্গে থাকতে পছন্দ করি। তবে এখানে আমি কোন অপ্রয়োজনীয় সফরে আসিনি। আমি কঠিন পরিশ্রম করতে চাই এবং শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই। আশা করছি এই বছরটি হবে আমার সাফল্য পাওয়ার সেই বছর।’

২০০৪ সালে এথেন্স অলিম্পিকে ১০০ মিটার ইভেন্টের স্বর্ণ পদক জয় করেছিলেন গ্যাটলিন। তবে মাদক গ্রহণের অভিযোগে ২০০৮ সালের গেমসে নিষিদ্ধ হন তিনি। ২০১২ সালে ফের ট্র্যাকে ফিরে ব্রোঞ্জ পদক জয় করেন এই মার্কিন অ্যাথলেট। চার বছর পর জয় করেন রৌপ্য পদক। টোকিও অলিম্পিক তার ক্যারিয়ারের চতুর্থ ও শেষ অলিম্পি হবে বলে জানিয়েছেন গ্যাটলিন।

এই গ্রীষ্মেই তিনি নিশ্চিত ভাবে ট্র্যাক ছাড়ছেন কিনা প্রশ্ন করা হলে সঙ্গে সঙ্গেই মত পাল্টে ফেলেন গ্যাটলিন। বলেন, ‘আমি এখন এসব কথা বলছি। কিন্তু যেভাবে আমার ক্যারিয়ার এগিয়ে যাচ্ছে তাতে ঠিক বলতে পারছি না কি ঘটবে। নিজের অবস্থান নিয়ে আমি সব সময় খুশি থাকি। আমি এখনো প্রতিদ্বন্দ্বিতায় নামার জন্য মুখিয়ে আছি। সুতরাং আমি কখনো বলতে পারব না।’

রোববার ১০০ মিটার ইভেন্টের প্রতিদ্বন্দ্বিতায় গ্যাটলিন সময় নিয়েছেন ১০.২৪ সেকেন্ড। নিজের ওই ফর্মে সন্তোসও প্রকাশ করেন গ্যাটলিন। এখন তিনি তাকিয়ে আছেন আগামী মাসের মার্কিন ট্রায়ালের দিকে।

তবে তিনি স্বীকার করেছেন যে করোনাকালে কঠোর বিধিনিষেধের মধ্যে আয়োজিত এবারের গেমসটি হবে আলাদা। বিভিন্ন বিধিনিষেধের বেড়াজালে পড়ে অনেক অ্যাথলেটই এতে অংশ নিয়ে খুশি হতে পারবে না।

গ্যাটলিন বলেন, ‘আমি বাইরে যাওয়া মিস কররব। বঞ্চিত হব স্থানীয় ডিনার ও খাবার থেকে। আশা করছি আরো পরে যখন অলিম্পিক শুরু হবে তখন এই বিধিনিষেধ কিছুটা শিথিল হবে।’ সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Brazil

ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

June 25, 2026
ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

June 25, 2026
vini

ভিনির গোল কেন বাতিল হয়েছিল, সত্যিই কি ফাউল ছিল

June 25, 2026

Latest News

Brazil

ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

vini

ভিনির গোল কেন বাতিল হয়েছিল, সত্যিই কি ফাউল ছিল

সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

নেইমার

অবশেষে ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন

ব্রাজিল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

Brazil

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি

Worldcup Rolan

বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড, ছুঁলেন নতুন উচ্চতা

ব্রাজিল-আর্জেন্টিনা

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

ফিফা

টাইব্রেকারের নিয়ম বদলাতে চায় ফিফা, নতুন প্রস্তাব নিয়ে আলোচনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa