Advertisement
জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কার সঙ্গে সংলাপ? কিসের সংলাপ? তাদের দেশে (যুক্তরাষ্ট্র) বাইডেন সাহেব কি ট্রাম্প সাহেবের সঙ্গে ডায়ালগ (সংলাপ) করেন। যেদিন বাইডেন সাহেব ট্রাম্পের সঙ্গে সংলাপ করবেন, সেদিন আমরাও সংলাপ করব।’

বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের আহ্বান নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে তিনি পাল্টা প্রশ্ন করে এই মন্তব্য করেন।

গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদান উপলক্ষে সম্প্রতি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তিন দিনের সরকারি সফরের অভিজ্ঞতা তুলে ধরতে আজ (৩১ অক্টোবর) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘একটা কথা বলবো- নির্বাচন হবে এবং যথা সময়ে হবে। কে চোখ রাঙালো আর কে চোখ বেকালো ওটা নিয়ে আমরা পরোয়া করি না। কারণ অনেক সংগ্রাম করে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা তো সময় পেয়েছি মাত্র ১৪ বছর। শুধু যে রাজধানীর উন্নয়ন হয়েছে তা কিন্তু নয়। আপনারা ঢাকার বাইরে ঘুরে আসুন। দেখবেন কতো উন্নয়ন হয়েছে। কারণ আমরা পরিবর্তনটা তৃণমূল থেকে করেছি। তৃণমূলের মানুষের আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি।’

হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোট এরা যে সন্ত্রাসী এবং বিএনপি যে একটা সন্ত্রাসী দল সেটাই তারা ২৮ অক্টোবর পুনরায় প্রমাণ করলো।

তিনি বলেন, মাঝখানে কিছুদিন বিএনপি রাজনৈতিকভাবে কর্মসূচি করছিল এবং আপনারা নিশ্চয়ই বিশেষভাবে লক্ষ্য করেছিলেন আমাদের সরকার কিছু তাদের কোনো বাধা দেয়নি। তাদের ওপর একটা শর্ত ছিল, তারা অগ্নিসংযোগ বা ভাঙচুর করবে না।

তিনি বলেন, তারা (বিএনপি) যখন সুষ্ঠুভাবে রাজনৈতিক কর্মসূচি করছিল তাতে কিন্তু মানুষের একটু আস্থা-বিশ্বাসও তারা ধীরে ধীরে অর্জন করতে শুরু করেছিল। কিন্তু ২৮ তারিখে বিএনপি যেসব ঘটনা ঘটালো, বিশেষ করে যেভাবে পুলিশকে হত্যা করেছে, মাটিতে ফেলে যেভাবে কোপালে, সাংবাদিকদের যেভাবে পেটাল, এ ঘটনার পর জনগণের ধিক্কার ছাড়া বিএনপির আর কিছুই জুটবে না।

ফিলিস্তিনে বর্বরোচিত হামলা চালানো ইসরায়েলের সঙ্গে বিএনপি ও জামায়াতের হামলার কোনো পার্থক্য নেই বলে জানান প্রধানমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেই কথিত উপদেষ্টা জাহিদুল ইসলাম মিয়া ওরফে আরেফিকে ছাড়া হচ্ছে না বলে জানান প্রধামন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ওই ব্যক্তিকে (জাহিদুল ইসলাম মিয়া) জিজ্ঞাসা করা হবে। তাকে ছাড়া হচ্ছে না, ছাড়া হবেও না।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.