Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দিন ঘোষণা
জাতীয় স্লাইডার

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দিন ঘোষণা

By Bhuiyan Md TomalMarch 23, 20242 Mins Read
Advertisement

ট্রেনের অগ্রিম টিকিটজুমবাংলা ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে রবিবার। এদিন সকাল ৮টা থেকে পূর্বাঞ্চলের এবং দুপুর ২টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর সব ট্রেনের টিকিট অনলাইনে কেনা যাবে। যা চলবে ৩০ মার্চ পর্যন্ত। আগামী ১১ এপ্রিল ঈদের দিন ধরে টিকিট বিক্রি শুরুর দিন নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। কালোবাজারি রোধে সহজ ডটকম যেন টিকিট ব্লক করতে না পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, আগামী ৩ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৪ মার্চ, ৪ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৫ মার্চ, ৫ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৬ মার্চ, ৬ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৭ মার্চ, ৭ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৮ মার্চ, ৮ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৯ মার্চ ও ৯ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।

সার্ভারের ওপর চাপ কমাতে রেলের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের টিকিট আলাদা সময়ে বিক্রি করা হবে। সকাল ৮টা থেকে অনলাইনে রেলওয়ে পূর্বাঞ্চলে আর দুপুর ২টায় পশ্চিমাঞ্চলে টিকিট বিক্রি শুরু হবে।

এ বিষয়ে রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, টিকিট বিক্রি শুরুর পর ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। সার্ভার ডাউনের কারণে সাইটে প্রবেশ করা যায় না। এগুলো সব সত্যি। এ টিকিট কালোবাজারির সঙ্গে একটি সিন্ডিকেট জড়িত। যাদের সঙ্গে সহজের লোক ও আমাদের রেলের লোকও জড়িত। ইতোমধ্যে আমরা দুটি সিন্ডিকেটকে ধরে আইনের আওতায় এনেছি। ঠিকমতো টিকিটিং ব্যবস্থা চালু রাখার জন্য সহজকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, টিকিট কালোবাজারি বন্ধে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রেলের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো রকম ছাড় দেওয়া হবে না।

এদিকে শুক্রবার কারসাজির মাধ্যমে সারা দেশে ট্রেনের টিকিট কালোবাজারি চক্র ‘ঢালী সিন্ডিকেটের’ মূলহোতা মিজান ঢালী এবং সহজ ডটকমের এক কর্মকর্তাসহ ৯ জনকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় র‍্যাব উদ্ধার করে বিপুল পরিমাণে ট্রেনের টিকেট, নগদ টাকা, মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র।

মিজান ঢালী ও সার্ভার অপারেটর নিউটন বিশ্বাসসহ ওই ৯ জন ট্রেনের আগাম টিকিট কেটে দ্বিগুণ মূল্যে কালোবাজারি করে বিক্রি করত বলে র‍্যাব জানিয়েছে।

র‍্যাব বলছে, মূলহোতা মিজানের নেতৃত্বে এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ রেলওয়ের প্রায় সব ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিল। ঢালী সিন্ডিকেটের সদস্যরা প্রতিদিন প্রায় ৫০০ টিকিট কেটে নিত। আর এবারের ঈদের সময়ে তা হাজারে নেওয়ার টার্গেট ছিল।

ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় অগ্রিম ঘোষণা টিকিট ট্রেনের দিন বিক্রির স্লাইডার
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

যে কারণে ‘আত্মহত্যা’ করল ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থী

February 2, 2026
ধানের শীষ প্রতীক

যেসব আসনে থাকছে না ধানের শীষ প্রতীক

February 2, 2026
নির্বাচনী প্রচারণায় নির্দেশনা

নির্বাচনী প্রচারণায় ব্যানার ব্যবহারে কিছু নির্দেশনা

February 2, 2026
Latest News
ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

যে কারণে ‘আত্মহত্যা’ করল ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থী

ধানের শীষ প্রতীক

যেসব আসনে থাকছে না ধানের শীষ প্রতীক

নির্বাচনী প্রচারণায় নির্দেশনা

নির্বাচনী প্রচারণায় ব্যানার ব্যবহারে কিছু নির্দেশনা

barkhasto

চাচাকে বাবা দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ফের ৮ ডিগ্রিতে নামতে যাচ্ছে তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টির আশঙ্কা

মুক্তিযোদ্ধাদের ভাতা

মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে যা জানা গেল

ইসলামী সংগঠন

‘কোনো ইসলামী সংগঠনে নারী শীর্ষ নেতৃত্বে আসতে পারবে না’

পররাষ্ট্র উপদেষ্টা

১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে : পররাষ্ট্র উপদেষ্টা

army

রেকর্ড ব্যয়ের নির্বাচনে আইনশৃঙ্খলায় সর্বোচ্চ বরাদ্দ

জামায়াত আমির

জনগণের সম্পদে হাত দেওয়া হবে না : জামায়াত আমির

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.