Advertisement

জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ১৯টি ছাগল ও ১টি ভেড়া মারা গেছে। শনিবার দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রেল স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা দর্শনার আকন্দবাড়িয়া মাঠে ছাগল ও ভেড়া চড়াচ্ছিলেন বেশ কয়েকজন রাখাল। এ সময় দুপুর পৌনে ২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনটি আকুন্দবাড়িয়া গ্রাম অতিক্রম করার সময় কাটা পড়ে ১৯টি ছাগল ও ১টি ভেড়া।

এর মধ্যে আকন্দবাড়িয়া গ্রামের নূর ইসলামের ৭টি ছাগল ও ১ ভেড়া, রায়হানের ৬টি, জনির ৩টি, রহিমার ১টি ও কাশেমের ২ টি ছাগল রয়েছে।

ছাগল মালিক নুর ইসলাম বলেন, প্রতিদিনের মত গ্রামের আরও বেশ কয়েকজন তাদের প্রায় ৮০টি ছাগল নিয়ে আকন্দবাড়িয়া রেল লাইনের ধারে চরাচ্ছিলেন। এ সময় রুপসা ট্রেন দ্রুত গতিতে এগিয়ে আসে। ছাগল ও ভেড়াগুলো হঠাৎ দৌড়াতে শুরু করে। সাথে থাকা রাখালরা ছাগলগুলোকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এ সময় ১৯ টি ছাগল ও ১ টি ভেড়া কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

দর্শনা রেল স্টেশনের সংকেত বিভাগের প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, ঘটনাটি আমি শুনেছি। যদি স্টেশনের প্ল্যাটফর্মে কোনো ঘটনা ঘটে সে ক্ষেত্রে আমরা ব্যবস্থা গ্রহন করি। তবে রেল লাইনে গবাদি পশু চরানো ও অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ। এটি একটি দূর্ঘটনা। রেল কর্তৃপক্ষের এতে কিছু করার নেই।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.