Advertisement

জুমবাংলা ডেস্ক : ট্রেন দুর্ঘটনায় আহত সকলের চিকিৎসার খরচ সরকার বহন করছে জানিয়েছে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আহতদের প্রত্যককে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে সহযোগিতা করা হয়েছে। খবর ইউএনবির।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে এসে মঙ্গলবার বিকালে এ কথা বলেন তিনি।

রেলমন্ত্রী আরও বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে মোট ৫টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনায় তূর্ণা-নিশিথা ট্রেনের লোকমটিভ মাস্টারের কিছুটা ত্রুটি রয়েছে, তাই এ ট্রেনের ২ জন চালক ও গার্ডকে সাময়িক বহিষ্কার করা হয়েছে,’ বলেন তিনি।

এসময় রেল মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন, মহাপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে কসবার মন্দবাগ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশিথা ও সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা এবং আহতদেরকে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকা সহায়তার ঘোষণা দিয়েছেন। সেই সাথে তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.