Advertisement
জুমবাংলা ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলে প্রথম ধাপেই বাংলাদেশ ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল সভায় অংশ নিয়ে মন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালের জন্যও ভ্যাকসিনের ব্যবস্থা করবে সরকার।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও কোভিড-১৯ এর নতুন স্ট্রেইন নিয়ন্ত্রণে নানাবিধ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এই ভার্চুয়াল সভায়।

সভায় মন্ত্রী বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ও মৃত্যু ঝুঁকি কমাতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

সভায় জানানো হয়, দেশের সরকারি ও বেসরকারি ১৬৩টি ল্যাবে ৩১ লাখ ৫৯ হাজার ২৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬ হাজার কোভিড নমুনা পরীক্ষা করা হয়েছে। ৬ লাখ ৮২ হাজার কোভিড রোগীকে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বেসরকারি ১৬টি ডেডিকেটেড কোভিড হাসপাতালে করোনা রোগী চিকিৎসার জন্য ৩শ’ আইসিইউ ও ২৫০টি ভেন্টিলেশন প্রস্তুত রাখা হয়েছে।

ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ মুবিন খান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.