
বাদীপক্ষের আইনজীবী মিঠুন বিশ্বাস বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী ধর্মীয় কটূক্তির মাধ্যমে একটি সম্প্রদায়ের মানহানি করেছেন। আদালত মানহানির বিষয়টি (দণ্ডবিধির ৫০০ ধারায় আনা অভিযোগ) আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ১৯ নভেম্বর এই আদালত পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন।’
এ বিষয়ে জানতে চাইলে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলিনি। কোনো ধর্মের বিরুদ্ধে আমার বিদ্বেষ নেই। কে বা কারা মামলা করেছে আমি জানি না। তবে এই অভিযোগের জাস্টিফিকেশন আছে বলে আমি মনে করি না। যে কেউ আমার সঙ্গে কথা বলতে চাইলে বলতে পারেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



