Advertisement
জুমবাংলা ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সিলেটের কারাগারের ডিআইজি পার্থ গোপাল বণিকের ফ্ল্যাট থেকে উদ্ধারকৃত ঘুষ-দুর্নীতির ৮০ লাখ টাকা বিএনপির নেতাকর্মীদের।

সোমবার বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে শেরপুর সদর উপজেলার বালুঘাট গুচ্ছগ্রাম এলাকায় বন্যাকবলিত বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণের আগে বক্তব্যে তিনি এ দাবি করেন।

নজরুল ইসলাম খান বলেন, জেলখানায় বেশিরভাগ লোক বিএনপি ও তার অঙ্গ সংগঠনের, সেখানে আওয়ামী লীগের কোনো লোক নেই। এই যে ঘুষের টাকা, এই টাকাগুলো কাদের, এই টাকা আমাদের। আমাদের যারা জেলে আছে তাদের। আমাদের জেলে থাকা নেতাকর্মীদের কাছ থেকে জোর করে এই টাকা নিয়েছেন পার্থ। আমরা অবিলম্বে এই টাকা বিএনপি নেতাকর্মীদের ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, এই টাকাগুলি যদি দিতে না হতো তাহলে আরও ৮০ লাখ টাকার বেশি ত্রাণ সামগ্রী আমরা বন্যার্তদের জন্য আনতে পারতাম। এই সরকার আমাদেরকে আনতে দিল না। আমাদের গ্রেফতার করে রেখে, আমাদেরকে শোষণ করে কিছু কিছু লোককে বড় করে দিচ্ছে সরকার।

বিএনপির এই নেতা বলেন, আমরা শুনলাম যখন শেরপুরের কৃষক তাদের সবজিসহ সবকিছু হারিয়েছে। তখন আইটি পার্ক করার জন্য জায়গা দেখা হচ্ছে। আইটি পার্ক ভাল জিনিস। আমরা বলি আইটি পার্ক দরকার। কিন্তু আমি যখন ক্ষুধার্ত, তখন আমার প্রথম দরকার খাবার, আইটি না।

নজরুল ইসলাম খান দাবি করেন, যতক্ষণ পর্যন্ত কৃষক আবার নতুন ফসল ফলাতে না পারে, ততক্ষণ পর্যন্ত কৃষকদের খাবার, কৃষিঋণ মওকুফ এবং সার-বীজ-কীটনাশক বিনা পয়সার দিতে হবে।

শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে ওই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এজেএম জাহিদ হোসেন, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, আবদুল্লাহ আল মামুন, জাকির হোসেন বাবুল ও জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতারা সোমবার শেরপুর সদর উপজেলার বালাঘাট গুচ্ছগ্রামে এবং নৌকায় ঘুরে ঘরে নয়া ভাগলদী ও চরমোচারিয়ার এলাকায় ২ হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ, মশার কয়েল, ওরস্যালাইন, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেটসহ অন্যান্য ত্রাণ সামগ্রী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.