জাহিদ ইকবাল: ঢাকা উত্তর সিটি করপোরেশন- ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার বিষয়ে ভাবছেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, তাকে প্রার্থী হিসেবে বিবেচনা করছে আমার বাংলাদেশ পার্টি -এবি পার্টি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তাকে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তাজুল ইসলাম এবি পার্টির যুগ্ম আহ্বায়ক হিসেবে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছিলেন। পরে তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চিফ প্রসিকিউটরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর তার সক্রিয় রাজনীতিতে ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে।
বিশেষ করে রাজধানীর গুরুত্বপূর্ণ সিটি করপোরেশন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর মেয়র পদে তাকে প্রার্থী করা হলে এবি পার্টি একটি শক্ত বার্তা দিতে চাইবে বলেও ধারণা করা হচ্ছে।
তবে এ বিষয়ে এবি পার্টির পক্ষ থেকে এখনো
আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দলীয় সূত্র বলছে, সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে এবং শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।
আরও পড়ুনঃ
পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
ডিএনসিসি নির্বাচনকে ঘিরে রাজধানীর রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সম্ভাব্য প্রার্থিতা সেই আলোচনাকে আরও ত্বরান্বিত করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


