
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলীকৃত কর্মকর্তারা হলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সৈকত শাহীনকে প্রটেকশন বিভাগ, কমিউনিটি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাত্যকি কবিরাজ ঝুলনকে পিওএম উত্তর বিভাগ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ মাহ্বুবুর রহমানকে এস্টেট বিভাগ এবং ট্রাফিক-এ্যাডমিন এন্ড রিসার্চ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শামীম কুদ্দুছ ভূইয়াকে এ্যাডমিন বিভাগে বদলী করা হয়েছে। একই আদেশে সহকারী পুলিশ কমিশনার সুলতানা ইশরাত জাহানকে সচিবালয় নিরাপত্তা বিভাগ ও অপরাধ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ মারুফ-উল হাসানকে প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



