Advertisement
জুমবাংলা ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল বিশ্বের নেতৃত্ব দেবেন দেশের মেধাবী তরুণরা। তাদের সুযোগ্য করে গড়ে তুলতে হবে। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির ওপর জোর দিতে হবে। আমরা নিজেদের স্মার্ট হিসেবে গড়ে তুললে দেশও স্মার্ট হিসেবে গড়ে উঠবে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় চুনারুঘাট দক্ষিণা চরন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হবিগঞ্জের জেলা প্রশাসক জিলুফা সুলতানার সভাপতিত্বে তারুণ্যের সভায় তিনি এসব কথা বলেন।

আইসিটি প্রতিমন্ত্রী পলক আরও বলেন, সোনার বাংলা গড়ে তুলতে হলে, সোনার মানুষ তৈরি করতে হবে। আপনারা ভোট দিয়ে ব্যারিস্টার সুমনকে এমপি হিসেবে নির্বাচিত করেছেন। তাকে নিয়ে আমরা তরুণরা গর্ব করি। আপনারা আগামী ৫ বছর সুমনকে সহযোগিতা করবেন। তার মাধ্যমে এলাকার অনেক কাজ হবে।

সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবু জাহির, ব্যারিস্টার সৈয়দ সায়েদুর হক সুমন, অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ, হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলিমা রায়হানা, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, সাংবাদিক ফারাবী হাফিজ, সোলায়মান সুখন, তৌহিদ আফ্রিদি, সালমান মুক্তাদির প্রমুখ।

এসময় প্রতিমন্ত্রী আইসিটি বিভাগ থেকে হবিগঞ্জ জেলার ২৬৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করেন।

ইজতেমার আখেরি মোনাজাত যখন হবে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.