স্পোর্টস ডেস্ক: বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন। গত ১৭ ফেব্রুয়ারি গায়ে হলুদ ও ১৯ ফেব্রুয়ারি হয়েছে বিবাহোত্তর সংবর্ধনাও। এরই মধ্যে অভিযোগ উঠেছে আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন স্ত্রী তামিমা তাম্মি।
সব ঠিকঠাক চলছিল, কিন্তু শনিবার ফেসবুকে একটি পোস্ট ভাইরালের পর সামনে চলে এসেছে নানা প্রশ্ন।
দুপুরে রাইসা ইসলাম বাবুনি নামক এক ফেসবুক ব্যবহারকারী কয়েকটি স্ক্রিন শট ও একটি ভয়েস কলের রেকর্ড পোস্ট করেন। যেখানে নিজেকে তামিমার স্বামী দাবি করছেন রাকিব নামক এক ব্যক্তি। আরও দাবি করা হয় তাদের ঘরে রয়েছে ৮ বছর বয়সী একটি মেয়ে সন্তানও। মুহূর্তের মধ্যে ওই পোস্টটি ভাইরাল হয়ে যায়।
রাকিবের দাবি, ২০১১ সালে রাকিবের সঙ্গে তামিমার বিয়ে হয়। তালাক না দিয়ে নতুন বিয়ে করেছেন তামিমা। এখনও তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাই তামিমার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তিনি।
পোস্টে অডিও কলে নাসিরের পরিচয় দিয়ে রাকিবকে ফোন করা হয়। সেখানে জানতে চাওয়া হয় কেনো জিডি করেছেন তিনি। জবাবে রাকিব পাল্টা প্রশ্ন করা হয়, কেনো বিয়ে করেছেন তিনি। জবাবে বলা হয় স্বামী ও সন্তান থাকার বিষয়টি জেনেই বিয়ের সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে নাসির হোসেনের সঙ্গে একাধিকার যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিয়ে নাসিরের বড় ভাই নাসিম হোসেনের কাছে জানতে চাওয়া হয়। তবে তিনি আপাতত কোনো মন্তব্য করতে চাচ্ছেন না। নাসির নিজেই খুব শিগগিরই গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানান নাসিম।
Follow iNews Zoombangla On Google
Stay updated with the latest breaking news, technology, entertainment, sports, business, and world updates from iNews Zoombangla directly in your Google news feed.
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


