Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার ‘ডিসি স্যার আমার নার্সিংয়ে ভর্তির স্বপ্ন পূরণ করেছেন’ : মেধাবী ছাত্রী সোনিয়া
মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার শিক্ষা

‘ডিসি স্যার আমার নার্সিংয়ে ভর্তির স্বপ্ন পূরণ করেছেন’ : মেধাবী ছাত্রী সোনিয়া

By Saumya SarakarMay 13, 20243 Mins Read

‘ডিসি স্যার আমার নার্সিংয়ে ভর্তির স্বপ্ন পূরণ করেছেন’ : মেধাবী ছাত্রী সোনিয়া

Advertisement
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর শিরোইল কাঁচা বাজারের অসহায় চা বিক্রেতা রেনু বেগমের ছোট মেয়ে সোনিয়া এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে এ বছর চুয়াডাঙ্গা সরকারি নার্সিং ইনস্টিটিউটে লেখাপড়ার সুযোগ পেয়েছে। কিন্তু আর্থিক সংকটের কারণে নার্সিংয়ে ভর্তির স্বপ্ন প্রায় ভাঙতে চলছিল। এ নিয়ে সোনিয়া খুব দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় সময় পার করছিলেন। বিষয়টি জানাজানি হলে সোমবার (১৩ মে) বেলা ১২টায় সোনিয়া ও তার চা বিক্রেতা মা রেনু বেগমকে নিজ কার্যালয়ে ডেকে পাঠান জেলা প্রশাসক শামীম আহমেদ।

এসময় জেলা প্রশাসক অসহায় মা-মেয়ের নিদারুণ জীবন সংগ্রামের কথা শোনেন এবং ভর্তির জন্য ১৫ হাজার টাকার একটি চেক তাদের হাতে তুলে দেন। সেই সঙ্গে দরিদ্র ও অসহায় জীবন সংগ্রামী রেনু বেগমকে আগামী এক মাসের খাদ্য সামগ্রী দেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।

এ বিষয়ে জানতে চাইলে আবেগাপ্লুত হয়ে সোনিয়া জানান, নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের হাজরা পুকুর হাউজিং এলাকায় একটি ছোট্ট ঘর ভাড়া নিয়ে চা বিক্রেতা মা ও বড়ো বোনের সাথে নিদারুণ কষ্টের সঙ্গে লড়াই করে জীবন যাপন করছি। আট বছর আগে বাবাকে হারিয়েছি। এরপর থেকে চা বিক্রেতা মা শারীরিকভাবে অসুস্থ হয়েও সংসারের হাল শক্তভাবে ধরেছেন। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত শিরোইল কাঁচা বাজারে চা বিক্রি করে চলে আমার মায়ের জীবন জীবিকার সংগ্রাম। শত কষ্টের মাঝেও বড়ো বোন ও আমার লেখাপড়ার খরচ চালাচ্ছেন। আমার বড়ো বোন রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্রী।

সোনিয়া আরো জানান, সে ২০২২ সালে নওদাপাড়া আম চত্বরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। এ বছর আমি চুয়াডাঙ্গা সরকারি নার্সিং ইনস্টিটিউটে নার্সিং বিভাগে পড়ালেখা করার সুযোগ পেয়েছি। কিন্তু আর্থিক সংকটের কারণে সেখানে ভর্তি হতে পারছিলাম না। এ অবস্থা জেলা প্রশাসক শামীম আহমেদ স্যার আমার বিপদের কান্ডারী হিসেবে শিক্ষা জীবনে নতুন দিগন্ত উন্মোচন করেছেন।

তিনি আমার নিদারুণ কষ্টের কথা শুনেন এবং তৎক্ষণাৎ নার্সিং বিভাগে ভর্তির স্বপ্ন পূরণ করার জন্য ১৫ হাজার টাকার চেক প্রদান করেন। এছাড়াও তিনি আমার চা বিক্রেতা মায়ের জীবন সংগ্রামের কথা শোনার পর এক মাসের খাদ্য সামগ্রী প্রদান করেন। আমি জেলা প্রশাসক মহোদয়ের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি তাঁর দীর্ঘায়ু কামনা করছি।

এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, সোনিয়া একজন মেধাবী ছাত্রী, সে ২০২২ সালে শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে নিদারুণ দারিদ্র্যের মধ্যে থেকেই এ বছর চুয়াডাঙ্গা সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তির সুযোগ পেয়েছে। কিন্তু আর্থিক সংকটের কারণে এখনো ভর্তি হতে পারেনি। বিষয়টি আমার নজরে আসা মাত্র তৎক্ষণাৎ তাকে ডেকে পাঠাই। তাকে নার্সিংয়ে ভর্তির জন্য ১৫ হাজার টাকার চেক এবং এক মাসের খাদ্য সামগ্রী প্রদান করি। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

একাদশে ভর্তি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানা গেল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসিতে অংশ নেওয়ার সুযোগ পেলেন ৮ পরীক্ষার্থী

July 3, 2026
এইচএসসি পরীক্ষার্থী

বিশেষ আয়োজনে শনিবার পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী

July 3, 2026
SSC

এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের ঘিরে বোর্ডের জরুরি নির্দেশনা

July 3, 2026

Latest News

এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসিতে অংশ নেওয়ার সুযোগ পেলেন ৮ পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী

বিশেষ আয়োজনে শনিবার পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী

SSC

এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের ঘিরে বোর্ডের জরুরি নির্দেশনা

শিক্ষার্থী

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

Sikkha

এক লাখ শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

Madrasha

জাল সনদে এমপিওভোগী ১৩ শিক্ষকের বেতন বন্ধ, অর্থ ফেরতের নির্দেশ

এইচএসসি ও সমমান পরীক্ষা

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা: এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

Primary

মাঠ নিশ্চিতের নির্দেশ, খেলাধুলা বাধ্যতামূলক ৪র্থ শ্রেণি থেকে

প্রাথমিক বৃত্তি

প্রাথমিক বৃত্তির ফল নিয়ে দুঃসং বাদ

চতুর্থ শ্রেণি

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa