Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ম্যাচ জিতে যা বললেন ডি মারিয়া
খেলাধুলা ফুটবল

ম্যাচ জিতে যা বললেন ডি মারিয়া

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 28, 2022Updated:January 28, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি না থাকায় নেতৃত্বের ভারটা উঠেছিল তার কাঁধে। হেড কোচ লিওনেল স্ক্যালোনি করোনা পজিটিভ হয়ে ডাগ আউটে না থাকায় দায়িত্বটা বেড়ে গিয়েছিল আরও বেশি। আনহেল ডি মারিয়া নিজেকে প্রমাণ করেছেন আরও একবার।

ম্যাচ জিতে যা বললেন ডি মারিয়া

Advertisement
অধিনায়কত্বের আর্মব্যান্ড উঠা ম্যাচে করেছেন দৃষ্টিনন্দন এক গোল। রদ্রিগো ডি পল বলটা বাড়িয়ে দিয়েছিলেন সামনে। ডি মারিয়ার সামনে তখন প্রতিপক্ষের তিনজন ফুটবলার। তাদের ফাঁকি দিয়ে ডি মারিয়া গোল করেন বক্সের বাইরে থেকে করা বুলেট গতির শটে।

পরে গোল করেন লাউতারো মার্টিনেজও। তাদের গোলে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ২-১ গোলে ইকুয়েডরকে হারিয়েছে আর্জেন্টিনা। মেসি ও স্ক্যালোনি দলের সঙ্গে না থাকলেও ম্যাচশেষে তাদের স্মরণ করেছেন ডি মারিয়া। বলেছেন, এই জয়টাও তাদের জন্যও।

ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের পর ডি মারিয়া বলেন, ‘দল ধীরে ধীরে আরও সমৃদ্ধ হয়ে উঠছে। আজকে আমরা পৃথিবীর সেরা খেলোয়াড়কে পাইনি। আমাদের কোচও সঙ্গে ছিলেন না। এই জয়টা তাদের জন্য। মেসি এখানে থাকলে, সবকিছু অনেক সহজ হয়ে যায়।’

এই ম্যাচ খেলতে আসার আগে অনেক বাধা পাড় করে আসতে হয়েছে আর্জেন্টিনাকে। কোচিং স্টাফদের সঙ্গে করোনা আক্রান্ত ছিলেন বেশ কয়েকজন ফুটবলারও। দলের সঙ্গে আসতে পারেননি তারা। চিলির বিমানবন্দরেও পোহাতে হয়েছে ঝামেলা।

তবে সব ছাপিয়ে জয়টাই ডি মারিয়ার কাছে মূখ্য, ‘আমরা খুশি। খুব ভালো একটা ম্যাচ খেলেছি। জানতাম এটা কঠিন হবে উচ্চতার জন্য। যাত্রা, আমরা পৌঁছালাম, এয়ারপোর্টে অনেক সময় লেগেছে, সমস্যা ছিল…সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ম্যাচটা জিতেছি। দলটা এখনও শক্ত আছে।’

শুক্রবার চিলির বিপক্ষে ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দুইয়ে আছে আলবিসেলেস্তেরা। ব্রাজিল ১৪ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ফ্রান্স

মহারণের আগে স্পেনের ফাঁদে পড়তে চায় না ফ্রান্স

July 14, 2026
World

স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিয়ে বিশ্বকাপে এসেছিল সেনেগাল

July 14, 2026
WorldCup

এবারের বিশ্বকাপে ১০০ ম্যাচে যত রেকর্ড

July 14, 2026

Latest News

ফ্রান্স

মহারণের আগে স্পেনের ফাঁদে পড়তে চায় না ফ্রান্স

World

স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিয়ে বিশ্বকাপে এসেছিল সেনেগাল

WorldCup

এবারের বিশ্বকাপে ১০০ ম্যাচে যত রেকর্ড

বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

ফিফা বিশ্বকাপ

প্রথমবার যে ইতিহাসের সাক্ষী হলো ফিফা বিশ্বকাপ

হালান্ড

আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

fifa

২০৩০ সাল থেকেই কি ৬৪ দলের বিশ্বকাপ শুরু হবে?

মেসি

‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’

আর্জেন্টিনা

আর্জেন্টিনা কী বাড়তি সুবিধা পাচ্ছে, স্পষ্ট করল ভিএআরের পরিসংখ্যান

চোরের দলের ফুটবল খেলা কবে

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa