ডেঙ্গু পরিস্থিতি

Advertisement
জুমবাংলা ডেস্ক : গত ২৪ ঘণ্টায় একদিনে ডেঙ্গুতে আরো আটজনের মৃত্যু হয়েছে। চলতি বছর একদিনে এটি সর্বোচ্চ মৃত্যু। এছাড়া এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ২২১ জন। চলতি বছরে একদিনে আক্রান্তের এ সংখ্যাও সর্বোচ্চ।

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় মৃত্যু ও আক্রান্তের এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে।

এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন এবং বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে একজনের।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ২২৮ জন, উত্তর সিটি করপোরেশনে ২০৬ জন ভর্তি হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১৮৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

সিটি করপোরেশনের বাইরে খুলনা বিভাগে ১৩৪ জন, বরিশাল বিভাগে ৭৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪৮ জন, রাজশাহী ও রংপুর বিভাগে যথাক্রমে ৫৩ এবং ২৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বছরের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৫৮ জন ডেঙ্গুতে মারা গেছেন। আক্রান্ত রোগীর সংখ্যা ২৯ হাজার ৭৮৬ জন।

শ্রমিক কল্যাণ তহবিলে ২৪ কোটিরও বেশি টাকা দিল গ্রামীণফোন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.