Advertisement

জুমবাংলা ডেস্ক : ভাই-বোন দুজনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এর মধ্যে গতকাল রাজধানীর সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী রাইয়ান সরকার (১১) মারা গেছে। আর তার ছোট বোন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মালিহা সরকারও (৬) স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে একই হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাবস্থায় ছয় দিনের সব চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ করে মারা যায় রাইয়ান।
এদিকে গতকাল দুপুরে রাইয়ানের মৃত্যুর এ নির্মম সংবাদ স্কুল কর্তৃপক্ষ ও সহপাঠী এবং অভিভাবকদের কাছে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে গভীর শোক, সমবেদনা ও দুঃখ প্রকাশ করে খবরটি প্রচার করে। বাদ মাগরিব রাইয়ানের পরম প্রিয় স্কুল আঙিনাতেই জানাজার আয়োজন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লে. কর্নেল কাজী শরীফ উদ্দীন।

এতে রাইয়ানের বাবা, আত্মীয়-স্বজন, সহপাঠী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক অভিভাবক বেদনাবিধুর পরিবেশে জানাজায় উপস্থিত ছিলেন।
রাত ৯টায় (বাদ এশা) তেজগাঁওস্থ রহিম মেটাল জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে রাজধানীতেই রাইয়ানকে দাফন করা হয়।
গত ২৮ জুলাই থেকে সে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর নানা ধরনের প্রক্রিয়া এবং হাসপাতালে শয্যা না পেয়ে ৩১ জুলাই স্কয়ার হাসপাতালে ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় বলে জানিয়েছেন রাইয়ানের বাবা মমিন সরকার। অবস্থার অবনতি হলে ১ আগস্টে তাকে লাইফ সাপোর্টে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি তার।

রাইয়ানের বাবা এসিআইয়ের জোনাল সেলস ম্যানেজার মমিন সরকার বলেন, এই দেশের এমনকি বিশ্বের আর কোনো দেশে যেন কোনো পিতা-মাতাকে সন্তান হারা হতে না হয়। এ মরণব্যাধি ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে অভিভাবকসহ সব মহলের সতর্ক ও সচেতন থাকারও আহŸান জানান তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.