Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ডেঙ্গু নিয়ন্ত্রণে কলকাতার মেয়রের সঙ্গে বৈঠক এলজিআরডি মন্ত্রীর
জাতীয়

ডেঙ্গু নিয়ন্ত্রণে কলকাতার মেয়রের সঙ্গে বৈঠক এলজিআরডি মন্ত্রীর

By Sibbir OsmanAugust 3, 20192 Mins Read

দীপক দেবনাথ, কলকাতা : রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ভয়ানক রূপ ধারণ করেছে এডিস মশা। দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ বিষয়ে সরকার একাধিক পদক্ষেপ নিলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অথচ পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের কলকাতা পৌরসভা ডেঙ্গুমুক্ত করতে অনেকটাই সফল হয়েছে। এমন অবস্থায় ডেঙ্গু নিয়ন্ত্রণে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র এবং পশ্চিমবঙ্গের নগর উন্নযন বিষয়ক মন্ত্রী ফিরহাদ হাকিমের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

শনিবার দুপুরে কলকাতা পৌরসভায় অনুষ্ঠিত এই বৈঠেকে উপস্থিত ছিলেন কর্পোরেশনের ডেপুটি মেয়র এবং মেয়র পরিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ, বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও মন্ত্রণালয়ের সচিবসহ অন্যরা।

বৈঠকে কলকাতা পৌরসভায় ডেঙ্গু মোকাবিলায় কি কি পদক্ষেপ গ্রহণ করেছে তা নিয়ে সবিস্তারে বাংলাদেশ প্রতিনিধিদলের সামনে তুলে ধরা হয়। এ সময় ফিরহাদ হাকিম ও অতীন ঘোষ উভয়েই বাংলাদেশ প্রতিনিধি দলটিকে প্রথমেই মশার উৎসকে (জমা পানি, ভূগর্ভস্থ নালা পরিষ্কার) নষ্ট করার পরামর্শও দেন।

বৈঠক শেষে তাজুল ইসলাম জানান, “কলকাতায় একটা সময় ডেঙ্গুর খুব প্রাদুর্ভাব ছিল। কিভাবে তারা সেটাকে মোকাবিলা করেছে সে ব্যাপারে স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে আমি এবং আমার প্রতিমন্ত্রী ও সচিব আলোচনা করেছি।”
কলকাতা পৌরসভার অন্তর্গত এলাকায় যেভাবে এডিশ মশা সম্পূর্ণ মুক্ত করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেই পরিকল্পনাকে বাংলাদেশ অবিলম্বে রূপায়ণ করতে তারা সক্ষম হবেন বলেও জানান তাজুল ইসলাম।

মন্ত্রী আরও বলেন, “আমরা বন্ধু প্রতীম দেশ এবং পরস্পর পরস্পরের সমস্যাগুলোকে নিজের সমস্যা হিসেবে মনে করি সেই কারণে আমরা কলকাতার মেয়র ও ডেপুটি মেয়রের সাথে বৈঠক করলাম। এই বৈঠক আমাদের সম্পর্ককে বৃদ্ধি করেছে।”

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, “বাংলাদেশ আমাদের বন্ধুত্বপূর্ণ দেশ, এর সঙ্গে আমাদের আত্মীয়তার সম্পর্ক। সেই দেশে আমরা যদি কিছু মত ও জ্ঞান বিনিময় করতে পারি, তবে আমরা নিজেদের ধন্য মনে করবো।”

সূত্র : বিডি প্রতিদিন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa