
‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ, শেখ হাসিনার নির্দেশ ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ দ্বিতীয় দিনে সকাল ১০টায় এ কর্মসূচিতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং দলের কেন্দ্রীয় নেতারা।
একই সঙ্গে একই সময়ে ঢাকা মহানগরের প্রতিটি ওয়ার্ডে এবং সারাদেশে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে দলের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পরিচ্ছন্নতা কর্মসূচিতে সর্বাত্মকভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



