Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতা, দায়ীদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট
আইন-আদালত জাতীয় স্লাইডার

ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতা, দায়ীদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

By Protik Hossainআগস্ট 26, 2019Updated:আগস্ট 26, 20192 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : ডেঙ্গু প্রতিরোধে সরকারের পদক্ষেপ পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। ডেঙ্গু রোধে গাফিলতি ও ব্যর্থতায় দায়ীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।

ডেঙ্গু নিয়ন্ত্রণে ভারত থেকে আনা হয়েছে মশা মারার নতুন ওষুধ ‘ডেল্টামেথরিন’। এই ওষুধ গত ২০ আগস্ট থেকে প্রতিটি ওয়ার্ডে ছিটানো হচ্ছে। এতে করে গত সপ্তাহের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যাও কমে আসছে।

আজ সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর হাইকোর্ট বেঞ্চে এ-সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পরে মশক নিধনে ইনকোয়ারি কমিশন গঠন এবং আদালতে উপস্থাপিত প্রতিবেদনের ওপর আগামী বুধবার আদেশের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট।

আজ আদালতে ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ এ ধরনের অন্যান্য রোগ প্রতিরোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে হাইকোর্টে আরেকটি প্রতিবেদন দাখিল করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

অন্যদিকে, সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে জানিয়ে আদালতে আলাদা প্রতিবেদন দাখিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আইনজীবী সাঈদ আহমেদ রাজা, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান এবং ঢাকা দক্ষিণ সিটির পক্ষে ছিলেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেন, “আদালতের নির্দেশে গত ১১ আগস্ট থেকে নতুন ওষুধ ছিটানো শুরু হয়েছে। ২০ আগস্ট থেকে ভারত থেকে আনা নতুন ওষুধ ‘ডেল্টামেথরিন’ ছিটানো শুরু করে। এতে করে গত কয়েক দিন ডেঙ্গু রোগীর সংখ্যা আগের তুলনায় কমে এসেছে। আদালতের নির্দেশে প্রতিটি ওয়ার্ডে কতজন কাজ করছে, তার তালিকা দিয়েছি। দক্ষিণ সিটিতে মশক নিধনে ৪৭০ জন কর্মকর্তা-কর্মচারী ওষুধ নিধনে কাজ করছে।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
ইন্টারনেট অফিস

‘বাপে ফোন দেয় ধরস না কেন’ বলেই ইন্টারনেট অফিসে হামলা

জুন 10, 2026
সেনাপ্রধান

বিশ্বশান্তিতে বাংলাদেশের নতুন বার্তা, যা বললেন সেনাপ্রধান

জুন 10, 2026
salman-sahhh

চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত

জুন 10, 2026
Latest News
ইন্টারনেট অফিস

‘বাপে ফোন দেয় ধরস না কেন’ বলেই ইন্টারনেট অফিসে হামলা

সেনাপ্রধান

বিশ্বশান্তিতে বাংলাদেশের নতুন বার্তা, যা বললেন সেনাপ্রধান

salman-sahhh

চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত

Baby

রামিসার ঘটনার আগেই নিখোঁজ হয় তার প্রতিবেশী ইব্রাহিম, খেলতে গিয়ে গায়েব আরেক শিশু আলী

হাসনাত আবদুল্লাহ

‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’

হার্টের রিং

হার্টের রিংয়ের নতুন দাম নির্ধারণ, সর্বোচ্চ ৪০ হাজার টাকা কমলো

Primary

প্রাথমিকে আসছে নতুন কারিকুলাম, দক্ষ শিক্ষক বাড়াতে গুরুত্ব প্রতিমন্ত্রীর

প্রধানমন্ত্রী

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

Kuril

কুড়িয়ে পাওয়া টাকা মালিককে ফেরত দিল শাহজাহানপুর থানা পুলিশ

জেএমবির শায়খ আব্দুর রহমান

দু’দশক পর আবারো পাঠদানে জেএমবির শায়খ আব্দুর রহমানের সেই মাদরাসা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa