Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ডেঙ্গু মোকাবেলায় কর্মীদের ছুটি বাতিল করলেন মেয়র আতিকুল
জাতীয় স্লাইডার

ডেঙ্গু মোকাবেলায় কর্মীদের ছুটি বাতিল করলেন মেয়র আতিকুল

By Protik HossainJuly 19, 2019Updated:July 19, 20191 Min Read

ডেঙ্গু মোকাবেলায় কর্মীদের ছুটি বাতিল করলেন মেয়র আতিকুল

Advertisement
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু মোকাবেলায় মশক ও পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের ছুটি বাতিল করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করুন ডেঙ্গু ও চিকনগুনিয়া থেকে মুক্ত থাকুন’ শীর্ষক এক সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনের সময় এ কথা জানান মেয়র। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মেয়র বলেন, আমি সিটি করপোরেশনের মশক ও পরিচ্ছন্ন বিভাগের সবার ছুটি বাতিল ঘোষণা করেছি। তারা কাজ শুরু করবে। আগামী ঈদেও তাদের ছুটি বাতিল থাকবে।

ডেঙ্গুর বিস্তার সম্পর্কে বলতে গিয়ে মেয়র বলেন, এডিস মশার জন্ম কিন্তু ময়লা পানিতে না। এডিস মশার জন্ম স্বচ্ছ পানিতে। যেখানে স্বচ্ছ পানি তিন দিনের বেশি থাকে সেখানে এডিস মশা জন্মে। তা বন্ধ করতে হবে। আপনারা নিজের ঘরের আঙ্গিনা পরিষ্কার রাখবেন। আমাদের আঙিনা আমরা নিজেরাই পরিষ্কার করবো এবং সুনাগরিকের দায়িত্ব পালন করবো।

বর্তমান সময়ে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি উল্লেখ করে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগ বহনকারী এডিস মশা নিধনে সরকারের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ২০০০ সালের প্রথম দিক থেকেই এ রোগের সঙ্গে আমাদের পরিচয়। গেল বছরের আগ পর্যন্ত এটি নিয়ে আমরা তেমন একটা চিন্তিত ছিলাম না। কিন্তু এবার চিন্তার বিষয় আছে। বৃষ্টিতে কোথাও পানি জমে থাকলে এই মশা সহজে বিস্তার লাভ করে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026
বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

July 21, 2026
পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

July 21, 2026

Latest News

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

বাধ্যতামূলক মধ্যস্থতা

ভোলাসহ ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

সরকারি ব্যবস্থাপনা

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa