Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ভর্তুকির দাবি বিএনপির
রাজনীতি

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ভর্তুকির দাবি বিএনপির

By Saiful IslamAugust 3, 20193 Mins Read

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ভর্তুকির দাবি বিএনপির

Advertisement

রাজনীতি ডেস্ক: সরকার বিভিন্ন সেক্টরে এত টাকা খরচ করতে পারে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোটি কোটি টাকা জমা হয়, সেটা তাদের পছন্দের ব্যক্তিদের জন্য চলে যায়। কিন্তু সমাজ ও রাষ্ট্রের মানুষ যখন বিপদে পড়েছে তখন তাদের জন্য এই অর্থ (ত্রাণ তহবিলের) ব্যবহার করাটা অত্যন্ত জরুরি বলে মনে করে বিএনপি ।

তাই ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য সরকারি ও বেসরকারি হাসপাতলে প্রয়োজনীয় ভর্তুকি দেওয়ার দাবি জানিয়েছে দলটি।

শনিবার (০৩ আগস্ট) সন্ধ্যায় গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবির কথা জানান। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের বৈঠক থেকে আমরা প্রস্তাব রাখছি যে, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সরকার প্রয়োজনীয় ভর্তুকি দেবে এবং বিনামূল্যে ডেঙ্গু জ্বর পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করবে।

হাসপাতালগুলোতে স্থান সংকুলান না হওয়ায় মহানগরের কমিউনিটি সেন্টারগুলোকে ডেঙ্গু রোগীদের চিকিৎসার কাজে ব্যবহারের দাবিও জানান তিনি ।

বিএনপির এই নেতা জানান, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসকরা কেন্দ্র স্থাপন করা হবে। সেখানে থেকে অনলাইনে ডেঙ্গু রোগীদেরকে পরামর্শ দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

শুক্রবার দেওয়া বক্তব্যের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, গতকাল আমার একটা বক্তব্যে কনফিউশন তৈরি হয়েছে। জরুরি অবস্থার বিষয়টি আসলে ওইভাবে বলতে চাইনি। আমি যেটা বলতে চেয়েছি তা হলো আপদকালীন জরুরি ব্যবস্থা। অর্থাৎ ডেঙ্গু একটা বড় রকমের সমস্যা তৈরি করেছে। যেটা মোকাবিলায় আমি আপদকালীন জরুরি ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলাম।

তিনি বলেন, ডেঙ্গু এখন এত বড় আকার ধারণ করেছে যে, এটা এখন ৬৪ জেলায় চলে গেছে। এটা নিয়ন্ত্রণ করার জন্য যে ব্যবস্থা দরকার ছিল, সে ব্যবস্থা সরকার নিতে পারেনি। অর্থাৎ মশা মারার জন্য ওষুধ আনতে পারেনি।

নিজের বাসায় মশার উপদ্রবের কথা বলতে গিয়ে ফখরুল বলেন, আমি যে বাসায় থাকি তার পাশেই একটা ড্রেন আছে। এই ড্রেন আজ পর্যন্ত আমি পরিষ্কার করতে দেখিনি। আর গত দেড় মাসে আমি মশার ওষুধও ছিটাতে দেখিনি।

বন্যা দুর্গতদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ কমিটির নেতৃত্বে ড্যাব ওষুধ-পত্র বিতরণ ও চিকিৎসা সেবা দেবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, কৃষকদের কৃষি পুনর্বাসনের জন্য দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে কৃষক দল ও এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ থাকবেন।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশনের স্মার্ট কার্ডের নির্মাতা প্রতিষ্ঠান টাইগার আইটি। এটাকে বিশ্বব্যাংক কালো তালিকাভুক্ত করেছে দুর্নীতির কারণে। এই বিষয়টা জাতির কাছে একেবারে অস্পষ্ট। এখন পর্যন্ত স্পষ্ট কোনো কিছু জাতি জানে না। আমরা নির্বাচন কমিশন ও সরকারের কাছ থেকে একটা পূর্ণ ব্যাখ্যা দাবি করছি।

খালেদা জিয়া প্যারোলে মুক্তি নিয়ে সৌদি আরব যাচ্ছেন— এ ধরনের একটি সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে বিএনপির মহাসচিব বলেন, আমি এ সম্পর্কে কিছুই বলতে পারব না, এই সম্পর্কে আমি কিছুই জানি না। আসলে প্যারোলের ব্যাপারে আমরা এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করিনি, কোথাও কোনো চিঠিও দেওয়া হয়নি , আমরা কোথাও কোনো কথাও বলিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

June 24, 2026
Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

June 24, 2026
NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

June 22, 2026

Latest News

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa