
এদিকে দর্শক বিদ্রূপের মুখে তাদের পড়তে হবে, সেই আশঙ্কা ছিলই। গতকাল বৃহস্পতিবার এজবাস্টনের বার্মিংহ্যামে অজি একাদশে স্মিথের নাম শোনা মাত্রই ব্যঙ্গাত্মক শুরু করেন তারা।
এমনিতেই বিতর্কে দ্বৈরথ শুরু হয়েছে। প্রথমে করমর্দন অনুষ্ঠান বাতিল। পরে ডেভিড ওয়ার্নারের উদ্দেশে শিরিশ কার্ড প্রদর্শন। স্বভাবতই এ নিয়ে মাঠের ভেতরে ও বাইরে জমে উঠেছে লড়াই। প্রথম দিনে ময়দানি যুদ্ধটাও হয়েছে হাড্ডাহাড্ডি।
বিষয়টি এখানেই ক্ষ্যান্ত হননি। ডেভিড ওয়ার্নার আউট হলে তা অন্য মাত্রা পায়। স্টুয়ার্ট ব্রডের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি। পথিমধ্যে গ্যালারির একটা অংশের দর্শক দাঁড়িয়ে তাকে ‘হলুদ কার্ড’-দেখান। সেগুলো ছিল শিরিশ কাগজ।
এদিকে ঘটনা এতেই সীমাবদ্ধ থাকেনি। সোশ্যাল মিডিয়া টুইটারে নিজেদের অফিসিয়াল পেজে এর ভিডিও আপলোড করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



