Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ড্রেসিংরুমে গ্র্যান্ট ফ্লাওয়ারের গলায় ছুরি ধরেছিলেন ইউনিস!
খেলাধুলা

ড্রেসিংরুমে গ্র্যান্ট ফ্লাওয়ারের গলায় ছুরি ধরেছিলেন ইউনিস!

By Sibbir OsmanJuly 2, 20202 Mins Read

স্পোর্টস ডেস্ক : বাইরে থেকে পাকিস্তানে গিয়ে কাজ করাটা মোটেও সহজ নয়। নিরাপত্তার ব্যাপারটা তো থাকছেই একইসঙ্গে অন্তঃকলহটাও বেশি। তেমনই তিক্ত অভিজ্ঞতা হয়েছিল গ্র্যান্ট ফ্লাওয়ারের। পাকিস্তান দলের ব্যাটিং কোচ যা জানালেন তা রীতিমতো শিউরে উঠার মতো ঘটনা।
ড্রেসিংরুমে গ্র্যান্ট ফ্লাওয়ারের গলায় ছুরি ধরেছিলেন ইউনিস!

Advertisement

২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানের ব্যাটিং কোচ ছিলেন ফ্লাওয়ার। জিম্বাবুয়ের এই কিংবদন্তি জানালেন- পাকিস্তানের ড্রেসিংরুমে কিছু মানুষ আছেন যারা তার পরামর্শকে ভালোভাবে নেয়নি।

পডকাস্টে এক অনুষ্ঠানে জানান, ইউনিস খানের তোপে পড়তে হয়েছিল তাকে। তার ব্যাটিং টিপসের সঙ্গে এতটাই দ্বিমত পোষণ করেছিলেন যে তার গলায় একটি ছুরি ধরেছিলেন ইউনিস! শেষ অব্দি পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন প্রধান কোচ মিকি আর্থার!

গ্র্যান্ট ফ্লাওয়ার জানান, ‘দেখুন, শুধু আমি নই যে কোনো কোচের কাছে ইউনিস খান বেশ কঠিন এক মানুষ। এটা মানতে হবে ওর ক্যারিয়ার বেশ ভালো। এখন যেটি বলব তা ব্রিসবেনের একটি ঘটনা। টেস্ট চলাকালীন সময়ে আমি কিছু একটা ব্যাটিং পরামর্শ দেওয়ার চেষ্টা করছিলাম ওকে। তখনই সমস্যাটা তৈরি হলো।’

কী সেই সমস্যা?

ফ্লাওয়ার জানাচ্ছিলেন, ‘ইউনিস আমার পরামর্শটি ভালোভাবে নেননি। তখনই ও আমার গলার কাছে একটি ছুরি ধরেছিল। পাশেই ছিলেন মিকি আর্থার। তারপর মিকি’র হস্তক্ষেপে ও চুপ হয়।’ এমন তিক্ত ঘটনা থাকলেও পাকিস্তান দলের সঙ্গে থাকার সময় অনেক শিখেছেন ফ্লাওয়ার। জানালেন, ‘এসব কিছু কোচিংয়ের অংশ। সত্যিই আমি অনেক কিছু শিখতে পেরেছি৷’

বলা দরকার, ইউনিস ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ০ আর দ্বিতীয় ইনিংসে করেন ৬৫ রান। যদিও সিডনিতে অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্টে ১৭৫ রানের অপরাজিত ইনিংস ছিলেন তিনি।

ইউনিস ছাড়াও পাকিস্তান দলের আরেক বিদ্রোহী ক্রিকেটার হলেন আহমেদ শেহজাদ। অন্তত ফ্লাওয়ারের রায় সেটাই। দলটির সাবেক ব্যাটিং কোচ বলেন, ‘দেখুন, শেহজাদও খুব দক্ষ ব্যাটসম্যান, তবে অনেকটাই বিদ্রোহী। প্রতিটি দলেই কোনো না কোনো বিদ্রোহী ক্রিকেটার থাকেন। এসব আসলে একটা দলেরই অংশ।’

ফ্লাওয়ার মনে করেন দিন শেষে সাফল্য পেলে সবাই এই আগ্রাসী মেজাজের ব্যাপারটা ভুলে যায়। সবার আগে দরকার সাফল্য।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026
Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

July 21, 2026

Latest News

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

দি মারিয়ার বার্তা

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa