Advertisement
জুমবাংলা ডেস্ক :  কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ২৩ জুলাই বাংলাদেশ ত্যাগ করেন ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। আন্দোলনের ফলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে এক অনুষ্ঠানে ড. ইউনূসের সঙ্গে ছবি তুলেছেন পিটার ডি হাস।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে ৭৯তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকও করেছেন ইউনূস। বৈঠকে বাংলাদেশ সরকারের প্রতি মার্কিন সরকারের পূর্ণ সমর্থনের কথা জানান বাইডেন।

এদিন ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ’ অনুষ্ঠানে স্বৈরাচারের বিরুদ্ধে কীভাবে ছাত্র-জনতা সাহস নিয়ে বুক পেতে দাঁড়িয়েছিল, সেই ঘটনা সারা বিশ্বের সামনে তুলে ধরেন ড. ইউনূস। নিউইয়র্কে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

একইদিন নিউইয়র্কের ম্যানহাটনে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ আয়োজিত সংবর্ধনা সভায় অংশ নেন ড. ইউনূস। এসময় মঞ্চে তার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি ও বিশেষ সহকারী মাহফুজ আলমকে সঙ্গে নিয়ে বক্তব্য দেন তিনি। মঞ্চে দেখা গেছে বাংলাদেশের আলোচিত আলোকচিত্রশিল্পী, সাংবাদিক ও সমাজকর্মী শহিদুল আলমকেও।

সংবর্ধনা সভায় দেওয়া বক্তব্যে স্বৈরাচার সরকারের সময়ের ভয়াবহতার বর্ণনা দেন ড. ইউনূস। এসময় তার সঙ্গে ছবি তুলতে অনেকেই লাইনে দাঁড়ান। যার মধ্যে অন্যতম ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত করমর্দন করে ড. ইউনূসকে আলিঙ্গন করেছেন। এ সময় দুজনকে হাস্যজ্জ্ব্যোল ছবি তুলতেও দেখা যায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.