Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ড. ইউনূস-ওয়াকারের দ্বন্দ্বের দাবি করে অপতথ্যের ছড়াছড়ি, প্রচারকারী অনেকে প্রবাসী
জাতীয়

ড. ইউনূস-ওয়াকারের দ্বন্দ্বের দাবি করে অপতথ্যের ছড়াছড়ি, প্রচারকারী অনেকে প্রবাসী

By Saiful IslamOctober 10, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের মধ্যে বিবাদের একটি অপতথ্য বুধবার ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দাবি করা হয়, উপদেষ্টার বাসভবন যমুনায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।

ড. ইউনূস-ওয়াকারের দ্বন্দ্বের দাবি করে অপতথ্যের ছড়াছড়ি, প্রচারকারী অনেকে প্রবাসী

Advertisement

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর নিয়ে অনুসন্ধান শুরু করে এই প্রতিবেদক। পাশাপাশি সহায়তা নেয়া হয় ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের। অনুসন্ধানে বিষয়টি গুজব বলে প্রমাণিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমেই একটি নামহীন ব্লগস্পট লিংকের সন্ধান মেলে। যেখানে দাবি করা হয়, উপদেষ্টা ও সেনাবাহিনীর মধ্যে বিশাল বিতর্ক হয়েছে। সেই ব্লগস্পটের কনট্যাক্ট বা অ্যাবাউট আস-এও কোনো তথ্য দেয়া নেই। এখানকার পোস্টটি অনেকের ফেসবুক পোস্টের কমেন্টবক্সে বুধবার বিকেল থেকে লক্ষ্য করা গেছে।

ড. ইউনূস-ওয়াকারের দ্বন্দ্বের দাবি করে অপতথ্যের ছড়াছড়ি, প্রচারকারী অনেকে প্রবাসী
এই পেজের লিংকের মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে

পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়াসমিন সুলতানা পলেন নামে একজনের পোস্ট ভাইরাল হতে দেখা যায়। যেখানে তিনি লেখেন, ড. ইউনূসকে ওয়াকার-উজ-জামান সাত দিন সময় বেঁধে দিয়েছে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। পক্ষান্তরে ড. ইউনূস ওয়াকার-উজ-জামানকে ২৪ ঘণ্টার সময় বেধে দিয়েছে পদত্যাগ করতে। তিনি লেখেন, সার্ভিস আলম (বোঝাতে চেয়েছেন সার্জিসের কথা) সেনাপ্রধানের সঙ্গে বেয়াদবি করায় তাকে ধমকে বসিয়ে দিয়েছে আর্মি অফিসারদের কেউ একজন।

ইয়াসমিন সুলতানা পলেনের ফেসবুক আইডি বিশ্লেষণ করে দেখা গেছে, তিনি শেখ হাসিনার একজন অনুরাগী এবং আওয়ামী লীগের সমর্থক। নিজের ফেসবুকেও তিনি ব্রিটেনের যুব মহিলা লীগের প্রেসিডেন্ট হিসেবে নিজেকে দাবি করেছেন।

ড. ইউনূস-ওয়াকারের দ্বন্দ্বের দাবি করে অপতথ্যের ছড়াছড়ি, প্রচারকারী অনেকে প্রবাসী
ইয়াসমিন সুলতানা পলেনের ফেসবুক পোস্ট

৭ অক্টোবরও পলেন একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন, যেখানে তিনি বর্তমান বাংলাদেশকে পুরো বাংলাদেশকে আয়নাঘরের সাথে তুলনা করেছেন। এছাড়া নানা সময়ে তিনি বর্তমান সরকার নিয়ে বিতর্কিত নানা পোস্ট এবং দু-একজন উপদেষ্টার ব্যক্তিগত জীবন নিয়েও কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন।

ড. ইউনূস-ওয়াকারের দ্বন্দ্বের দাবি করে অপতথ্যের ছড়াছড়ি, প্রচারকারী অনেকে প্রবাসী
ইয়াসমিন সুলতানা পলেনের নানা অপতথ্য সম্বলিত ভিডিও’র স্ক্রিনশট

বুধবার মূলত সবচেয়ে বেশি যে ভিডিওটি ছড়ায়, তা মুফাসসিল ইসলাম নামের একটি ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে। তিনি ভিডিওতে বলেন, ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টাকে ঘিরে রেখেছেন সেনাপ্রধান ও অন্য সেনা কর্মকর্তারা। এমন ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই অনেকে তা শেয়ার করেন।

ড. ইউনূস-ওয়াকারের দ্বন্দ্বের দাবি করে অপতথ্যের ছড়াছড়ি, প্রচারকারী অনেকে প্রবাসী
মুফাসসিলের ভাইরাল ফেসবুক পোস্ট

কানাডা প্রবাসী মুফাসসিলের ফেসবুক পর্যবেক্ষণ করে দেখা যায়, সাম্প্রতিক সময়ে তার প্রায় সব পোস্টই ড. ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। প্রায় প্রতি ভিডিওতেই সমালোচনা করেছেন বর্তমান সরকারের। তার অনুসারী অনেকেই আওয়ামী সমর্থক। পোস্টে ‘স্টেপ ডাউন ইউনূস’ লিখতেও দেখা গেছে অনেককে।

এছাড়া দু-একটি ইউটিউব চ্যানেলেও এনিয়ে ভিডিও পোস্ট করতে দেখা যায়। Dhormoi Odhormo (ধর্মই অধর্ম) নামে একটি পেজ থেকে দাবি করা হয়, যমুনায় সেনাপ্রধান ও উপদেষ্টাদের মধ্যে মারামারি হয়েছে। এছাড়া আরও গুজব সম্বলিত নানা মুখরোচক কথা বলা হয় সেই ভিডিওতে।

ড. ইউনূস-ওয়াকারের দ্বন্দ্বের দাবি করে অপতথ্যের ছড়াছড়ি, প্রচারকারী অনেকে প্রবাসী
ধর্মই অধর্ম ইউটিউব পেজে ছড়ানো গুজব

পুরো বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার কথা বলে ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের সাথে। তিনি জানান, মঙ্গলবার বিকেলের পর থেকে তিনি তার পরিবারের সাথে রয়েছেন। একই সময়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর এবং সেনাবাহিনীর একাধিক উর্ধ্বতন কর্মকতার সাথেও কথা বলে রিউমর স্ক্যানার৷ তারা বিষয়টিকে গুজব হিসেবে চিহ্নিত করেছেন৷

পর্যবেক্ষণে দেখা গেছে, গুজব ছড়ানো অধিকাংশই প্রবাসী। ফেসবুক কার্যকলাপেও প্রতীয়মান হয় তারা আওয়ামী লীগ সমর্থক এবং সবারই ব্যক্তিগত ফ্যানবেজ রয়েছে। সূত্র : যমুনা টেলিভিশন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

June 25, 2026
Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

June 25, 2026
দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

June 25, 2026

Latest News

salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa