
শুক্রবার (২ জুলাই) বিকেলে বিএনপি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ সময় গয়েশ্বর বলেন, জাতীয়তাবাদী শক্তির ভবিষ্যৎ নেতৃত্ব জিয়া পরিবারের বাইরে নয়, তারেক রহমানের বাইরে নয়। তারেক রহমানের বিকল্প কোনো নেতা বিএনপিতে নেই। বিএনপির হাল ধরেছেন তারেক রহমান। তার হাতকে শক্তিশালী করেই সামনে এগিয়ে যেতে হবে। তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললে নেতাকর্মীরা ক্ষুব্ধ ও বিভ্রান্ত হয়।
সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তারেক রহমানের নেতৃত্বের সমালোচনা করলে তার ওপর চড়াও হন ছাত্রদলের কয়েকজন নেতা। ওই অনুষ্ঠানে জাফরুল্লাহ চৌধুরী তারেক রহমানকে রাজনীতি ছেড়ে লেখাপড়ায় মন দেওয়ার উপদেশ দিয়েছিলেন। তার ওই বক্তব্যের প্রতিক্রিয়া ফুটে ওঠে গয়েশ্বর চন্দ্র রায়ের আলোচনায়।
অনুষ্ঠানে তিনি বলেন, সরকার পূর্ণ মেয়াদে থাকবে না। দেশে মধ্যবর্তী নির্বাচন দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করবে সরকার। এমন নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে বিএনপিকে সতর্ক সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন গয়েশ্বর চন্দ্র রায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



