
শুভেচ্ছা বার্তায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ঈদুল আজহা দেয় ত্যাগের মহিমায় ভালোবাসার শিক্ষা। সেই ভালোবাসায় ভালো কাটুক সবার এবারের ঈদ। সবাইকে ঈদ মোবারক।
অপরদিকে, উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ঈদ আমাদের সবার জন্য বয়ে আনুক অনাবিল সুখ আর শান্তি। ঈদের মহিমা জেগে থাকুক বছরের সারাটা দিন। এই ঈদে পরিচ্ছন্ন ঢাকা হোক আমাদের অঙ্গীকার। ঈদ মোবারক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



