
আজ সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীর মানিকনগর বাসস্ট্যান্ড এলাকায় চতুর্থ দিনের নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।
তাপস বলেন, উন্নত ঢাকা গড়তে মহাপরিকল্পনা গ্রহণ করছি আমরা। ৩০ বছর মেয়াদি মহাপরিকল্পনা করে আমরা উন্নত ঢাকা গড়ে তুলব। সেখানে প্রত্যেকটি রাস্তাঘাটের অবকাঠামো উন্নয়নের বিষয় থাকবে। গুরুত্ব পাবে পয়ঃনিষ্কাশনের বিষয়গুলোও। সকল নাগরিকের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে উন্নত ঢাকা গড়তে নব সূচনার উন্মেষ হচ্ছে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। প্রথম ৯০ দিনের মধ্যেই নাগরিকদের মৌলিক সুবিধা নিশ্চিত করা হবে। ঢাকার মধ্যে সকল সংস্থা সমন্বয় করে কাজ করবে। ঢাকার কোনও স্থানে কাজ হলে তিন বছরের মধ্যে অন্য সংস্থাকে কাজ করতে দেয়া হবে না।
মানিকনগর বাসস্ট্যান্ডে পথসভা শেষ করে তাপস মুগদা, খিলগাঁও ও সবুজবাগ এলাকায় জনসংযোগে যোগ দিয়ে নাগরিকদের কাছে নৌকা মার্কায় ভোট চান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



