
রবিবার দুপুরে রাজধানীর আরামবাগ এলাকায় গণসংযোগ চলাকালে তিনি এ কথা বলেন।
তাপস বলেন, প্রচার-প্রচারণায় আমরা ঢাকাবাসীর স্বতস্ফূর্ত সাড়া পাচ্ছি। ঢাকাবাসীর উন্নয়নের লক্ষ্যে আমরা যে রুপরেখা দিয়েছি তা তারা সাদরে গ্রহণ করেছেন। আমরা আশাবাদী ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে নৌকা মার্কা বিপুল ভোটে জয়ী হবে। আমরা উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে কাজ করতে চাই।
তারিখ পরিবর্তনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারিখ পরিবর্তন হয়েছে তাতে আমরা আরও বেশি জনসাধারণের কাছে যাওয়ার সুযোগ পাবো।
তাপস বলেন, আমি সহানুভূতি প্রকাশ করছি শিক্ষার্থীদের ও তাদের পরিবারের প্রতি। মেট্রিক, এসএসসি পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারিখ যদি পরিবর্তন করতেই হতো আরও আগে সিদ্ধান্ত নিলে ভালো হতো। পিছিয়ে না দিয়ে এগিয়ে আনলে শিক্ষার্থীদের জন্য আরও উপকার হতো। কারণ পরীক্ষার প্রস্তুতি একজন শিক্ষার্থীর জীবনে গুরুত্বপূর্ণ। তারপরও নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।
এর আগে রবিবার সকাল থেকে আরামবাগ এলাকায় জড়ো হতে থাকে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল ও নানা স্লোগানে তারা মুখর করে তুলে আশপাশের এলাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



