Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঢাকামুখি মানুষের ঢল
জাতীয়

ঢাকামুখি মানুষের ঢল

By Shamim RezaApril 25, 20213 Mins Read

ঢাকামুখি মানুষের ঢল

Advertisement

জুমবাংলা ডেস্ক : চলমান লকডাউনের মধ্যে রোববার থেকে খুলে দেওয়া হচ্ছে বিভিন্ন শপিংমল ও বিপণী বিতান। স্বাস্থ্যবিধি মেনে দেশের সব দোকান ও শপিংমল খুলে দেওয়া যাবে বলে গত শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।

এদিকে, দোকান ও শপিংমল খোলার খবরে শুক্রবার থেকেই রাজধানীমুখি মানুষের ভিড় বেড়েছে। দৌলতদিয়া ও শিমুলিয়া ঘাট দিয়ে দলে দলে মানুষ ঢাকায় আসছে। পুরান ঢাকার ঘাটগুলোতেও ঢাকামুখি মানুষের ভিড় দেখা গেছে। অন্যদিকে, আগামী ২৮ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করা আছে। এসময় বাইরে বের হতে পুলিশের মুভমেন্ট পাস নেওয়ার কথা বলা আছে। আজ মার্কেট খুলে গেলে সেই নিয়ম কি বলবৎ থাকবে? পুলিশ সদর দফতর বলছে, এই সময়ে মার্কেটে যেতে ক্রেতা-বিক্রেতাদের লাগবে মুভমেন্ট পাস। যদিও শপিংমল খোলার বিষয়ে জারি হওয়া প্রজ্ঞাপনে এ বিষয়ে কোনও নির্দেশনা দেওয়া হয়নি।

এদিকে সর্বাত্মক লকডাউনের কারণে চিরচেনা রুপ হারিয়েছিল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট। জরুরী সেবা বাদে সব ধরনের সেবা বন্ধ ছিল দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। অলস সময় ঘাটে কাটিয়েছে ফেরিগুলো। দোকানপাট ও শপিংমল খুলে দেওয়ার ঘোষণাতে দৌলতদিয়া ঘাটে বাড়তে শুরু করেছে ছোট গাড়ি ও যাত্রীর চাপ। গতকাল শনিবার বেলা ৩ টার দিকে দৌলতদিয়া ঘাটের ৫ নং পল্টনে গিয়ে দেখা যায়, ছোট গাড়ির চাপ বেড়েছে। জরুরী যানবাহন ছাড়া কোন যানবাহন পার করার কথা না থাকলেও একটি ফেরিতে যতগুলো গাড়ি পার হচ্ছে তা সবই ছোট গাড়ী।

মাগুরা থেকে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক গাড়ি চালক বলেন, আমার মালিকের নিউমার্কেটে দোকান রয়েছে। লকডাউনে বন্ধ থাকায় সপরিবারে তারা গ্রামে চলে আসে। কাল মার্কেট খুলবে তাই আজ ঢাকায় ফিরে যাচ্ছি। ঢাকা-আরিচা মহাসড়কে দেখা গেছে, সারা পথ ছোট ছোট যানবাহনে ভিড় সামলে শত শত মানুষ ছুটছে। এ সময় স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই ছিল না। অনেকের মুখে মাস্ক দেখা যায়নি।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর এলাকা থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঢাকায় আসছিলেন রাজু। দৌলতদিয়া ঘাটে আলাপকালে তিনি বলেন, সাভারের আশুলিয়া জামনগর এলাকায় তার নিজের পোশাকের দোকান রয়েছে। লকডাউন ঘোষণা হলে তিনি গ্রামের বাড়ি চলে আসেন। কাল থেকে দোকানপাট খোলার সিদ্ধান্ত হওয়ায় তিনি ঢাকার দিকে ছুটছেন। কয়েক দিন পরই ঈদ। গণপরিবহন এখনো চালু না হওয়ায় অনেক কষ্টে ভেঙে ভেঙে ইজিবাইকে করে অতিরিক্ত ভাড়া দিয়ে আসতে হয়েছে। তবুও ভিড় ঠেলে করোনা ঝুঁকি নিয়েই যেতে হচ্ছে। কারণ, এখন যদি কিছু বেচাকেনা হয়। দোকানের সব কর্মচারীকেও আসতে বলেছেন।

ফেরিঘাটে কর্তব্যরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডবিøউটিসি) এক টার্মিনাল তত্ত্বাবধায়ক জানান, গতকাল থেকে রাজধানীমুখী মানুষের চলাচল অনেক বেড়েছে। আগে যেখানে দুই ঘাটে দুটি ছোট ফেরি শুধুমাত্র জরুরি গাড়ি, অ্যাম্বুলেন্স পার করার জন্য প্রস্তুত রাখা হতো, সেখানে বর্তমানে মাধবীলতা, হাসনা হেনা, শাপলা শালুক, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা ও বনলতা নামের ছয়টি ইউটিলিটি (ছোট) ফেরি চলছে। ঘাটে সাধারণ পরিবহন ছাড়া যেসব গাড়ি আসছে, তারাই পার হতে পারছে। পুরান ঢাকার সদরঘাট বন্ধ থাকলেও বাদামতলীসহ সবগুলো ঘাটে নৌকায় চড়ে শত শত মানুষ আসছে ঢাকায়। গতকাল সকাল থেকে মানুষের ঢল দেখা গেছে। আলাপকালে পুরান ঢাকার ব্যবসায়ী সেকেন্দর আলী জানান, দোকানপাট খুলছে। এজন্য তারা কর্মচারিদেরকে ঢাকায় আসতে বলেছেন। ঈদের মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যেই বেচাবিক্রি করতে হবে।

এদিকে, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দেখা গেছে ট্রাকে, ভ্যানে, প্রাইভেটকারে করে দলে দলে মানুষ ঢাকায় আসছে। কেউ কেউ যানবাহন না পেয়ে কিছু পথ রিকশা, কিছু পথ ইজিবাইক এবং বাকি পথ পায়ে হেঁটেই ঢাকায় আসছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

June 22, 2026
Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

June 22, 2026
ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

June 22, 2026

Latest News

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

PM

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Lake

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে লেক ভ্রমণে ডা. জুবাইদা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa