
বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ভোরে বিমানবন্দরে ব্যাপক কুয়াশা ছিল। কুয়াশার কারণে রানওয়ে ঠিকমতো দেখা যাচ্ছিল না। এর ফলে ঝুঁকি এড়াতে কুয়েত ও সৌদি আরব থেকে আসা দুটি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে এবং মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা আরেকটি ফ্লাইট মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে পাঠানো হয়। কলকাতা ও ইয়াঙ্গুনে তিনটি ফ্লাইটই নিরাপদে অবতরণ করে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জনপ্রিয় একটি জাতীয় দৈনিককে বলেন, সকাল সাড়ে ৯টা নাগাদ ওই তিনটি ফ্লাইট আবার কলকাতা ও ইয়াঙ্গুন থেকে ঢাকায় ফিরে এসেছে।
উড়োজাহাজ অবতরণে এমন বিঘ্ন ঘটলেও উড়োজাহাজ উড্ডয়নে কোনো সমস্যা হয়নি বলে তিনি জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



