স্পোর্টস ডেস্ক : ডিবিএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ডিবিএল লাইফস্টাইলস ঢাকায় নিয়ে আসছে দেশের সবচেয়ে বড় নাইকি কালেকশন। রাজধানীর বনানী ১১ নম্বর রোডে স্টোর খোলার প্রস্তুতি চলছে।

ঢাকায় আসছে নাইকি'র সবচেয়ে বড় কালেকশন

২০১৯ সালে বাংলাদেশে পুমা-এর ফ্র্যাঞ্চাইজ পার্টনার হিসেবে যাত্রা শুরু করে ডিবিএল লাইফস্টাইলস। শিগগরিই তাদের বনানী স্টোর চালু হবে, যেখানে একই সঙ্গে নাইকি এর জুতা, পোশাক এবং একসেসোরিজ পাওয়া যাবে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের স্নিকার ও ক্রীড়াপ্রেমীদের জন্য খুশির খবর।

আসন্ন ডিবিএল লাইফস্টাইলস স্টোরে নাইকি স্পোর্টস, নাইকি গল্ফ, নাইকি সুইম এবং অন্যান্য স্পোর্টস লাইফস্টাইল পণ্য থাকবে।

নাইকি সারা বিশ্বে জনপ্রিয় তাদের উদ্ভাবনী ডিজাইন, উন্নত মান এবং ব্যতিক্রমধর্মী পারফরম্যান্স একসেসোরিজ এর জন্য।

আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সঙ্গে সংযুক্ত হয়ে ডিবিএল গ্রুপ দক্ষতার সঙ্গে নিরবচ্ছিন্ন কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করে আসছে বিগত চার বছর ধরে। ডিবিএল লাইফস্টাইলস-এর নতুন স্টোরের লক্ষ্য ভোক্তাদের আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য ব্যবহারের সুযোগ করে দেয়ার মাধ্যমে স্পোর্টসওয়্যার পণ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটানো

ডিবিএল লাইফস্টাইলসের সঙ্গে ঢাকার প্রাণকেন্দ্রে নাইকি অভিজ্ঞতার অংশ হোন; কারণ তারা-ই নাইকি এর আইকনিক
পণ্যগুলো আপনার দোরগোড়ায় নিয়ে আসছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.