বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে ইউনিয়ন ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে ভারত সরকার। এর মাধ্যমে তার বর্তমান দায়িত্বে অতিরিক্ত মর্যাদা যুক্ত হলো। তবে এটি ব্যক্তিগতভাবে তাঁর জন্য প্রদত্ত একটি বিশেষ মর্যাদা এবং এর ফলে ভারতের বিদ্যমান ‘টেবিল অব প্রিসিডেন্স’ বা রাষ্ট্রীয় অগ্রাধিকার তালিকায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

বুধবার (২৪ জুন) এ সংক্রান্ত সরকারি পরিপত্র জারি করে ভারত সরকার।
এতে জানানো হয়েছে, বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনরত দিনেশ ত্রিবেদীকে আনুষ্ঠানিক প্রটোকলের ক্ষেত্রে টেবিল অব প্রিসিডেন্সে ইউনিয়ন ক্যাবিনেট মন্ত্রীর সমপর্যায়ের মর্যাদা দেওয়া হয়েছে।
স্মারকে উল্লেখ করা হয়েছে, এই মর্যাদা শুধুমাত্র আনুষ্ঠানিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য প্রযোজ্য। এটি সম্পূর্ণরূপে দিনেশ ত্রিবেদীর ব্যক্তিগত মর্যাদা হিসেবে বিবেচিত হবে এবং ভারতের টেবিল অব প্রিসিডেন্সে কোনো কাঠামোগত পরিবর্তন আনবে না।
ভারতের ‘টেবিল অব প্রিসিডেন্স’ মূলত রাষ্ট্রীয় ও কূটনৈতিক অনুষ্ঠানে বিভিন্ন সাংবিধানিক পদধারী, সরকারি কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিদের অগ্রাধিকার নির্ধারণ করে। জাতীয় দিবস, রাষ্ট্রীয় সংবর্ধনা কিংবা কূটনৈতিক অনুষ্ঠানে কার অবস্থান কোথায় হবে, তা এই তালিকার মাধ্যমেই নির্ধারিত হয়।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, কোনো দেশের হাইকমিশনারকে ব্যক্তিগতভাবে এমন উচ্চ মর্যাদা প্রদান সাধারণ ঘটনা নয়। ফলে বাংলাদেশে দায়িত্ব পালনরত ভারতীয় হাইকমিশনারকে ঘিরে দিল্লির এই সিদ্ধান্তের তাৎপর্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বর্তমানে দিনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



