মেয়েরা যুবতী বিয়ে

Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় বিয়ে করলে দিতে হবে কর। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, বিয়ে ব্যবস্থা শৃঙ্খলার আওতায় আনতে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

জানা গেছে, প্রথম বিয়েতে দিতে হবে ১০০ টাকা। এরপর প্রথম স্ত্রী জীবিত থাকা অবস্থায় তার অনুমতি সাপেক্ষে দ্বিতীয় বিয়েতে ৫ হাজার, প্রথম ও দ্বিতীয় স্ত্রী জীবিত থাকা অবস্থায় অনুমতি সাপেক্ষে তৃতীয় বিয়েতে ২০ হাজার এবং একইভাবে চতুর্থ বিয়েতে ৫০ হাজার টাকা কর দিতে হবে। আর স্ত্রী যদি মানসিক ভারসাম্যহীন বা বন্ধ্যা হয় সেক্ষেত্রে পরবর্তী বিয়ের জন্য ২০০ টাকা কর দিতে হবে।

এই কর আদায় হবে আদর্শ কর তপশিল ২০১৬ অনুযায়ী। এক্ষেত্রে করের টাকা পরিশোধ করতে হবে পাত্র পক্ষকে। এমন আইন আগে থেকে থাকলেও এটি এই প্রথম বাস্তবায়ন হচ্ছে। ধারাবাহিকভাবে ঢাকা দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডে এ ব্যবস্থা চালু হয়েছে। প্রথম দিকে এই করের টাকা ম্যানুয়ালি আদায় করা হলেও পরবর্তীতে এটি অনলাইনের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা থাকবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ জানায়, প্রথমদিকে শুধু এই কর আদায় ব্যবস্থা থাকলেও পরবর্তীতে বিয়েতে অতিথি নিয়ন্ত্রণ কর আদায়ের পরিকল্পনা রয়েছে।

মেয়র আতিকের সমালোচনায় অধ্যাপক আবদুল্লাহ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.