Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথে বিএনপির ৫ ঘণ্টার অবস্থান কর্মসূচি
জাতীয় রাজনীতি

ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথে বিএনপির ৫ ঘণ্টার অবস্থান কর্মসূচি

By Bhuiyan Md TomalJuly 28, 2023Updated:July 28, 20232 Mins Read

ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথে বিএনপির ৫ ঘণ্টার অবস্থান কর্মসূচিজুমবাংলা ডেস্ক :   এক দফা দাবি আদায়ে চাপ সৃষ্টি করতে শনিবার (২৯ জুলিাই) রাজধানীর গুরুত্বপূর্ণ সব প্রবেশপথে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।

আজ শুক্রবার (২৮ জুলিাই) রাজধানীর নয়াপল্টনে দলের মহাসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান কর্মসূচি পালন করা হবে।

নির্দলীয় সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের এক দফা দাবিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মহাসমাবেশ শুরু হয়।

Advertisement

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে দুপুর সোয়া ২টার দিকে এ সমাবেশ শুরু হয়।

সমাবেশে যোগ দিতে শুক্রবার সকাল থেকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী জড়ো হতে থাকেন। এমনকি দুপুর দেড়টার দিকে বৃষ্টির মধ্যেও তারা সমাবেশস্থলে অবস্থান করেন।ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও দলের শীর্ষ নেতাদের প্রতিকৃতি নিয়ে সারাদেশের বিরোধী দলীয় নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

ফকিরাপুল থেকে কাকরাইল মসজিদ পর্যন্ত সড়ক ও গলিতে বিএনপি নেতা-কর্মীদের ভিড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাড়তে থাকা ভিড় আশেপাশের রাস্তা-ঘাট এবং শান্তিনগর পর্যন্ত শূন্যস্থানে ছড়িয়ে পড়ে।

দলের অনেক নেতা-কর্মীঅভিযোগ করেন, রাজধানীর প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশির সম্মুখীন হতে হয়েছে তাদের।

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনসহ এক দফা দাবিতে বিএনপি ছাড়াও এর সমমনা ৩৭টি রাজনৈতিক দল ও জোট বিভিন্ন শহরে পৃথক সমাবেশের আয়োজন করে।

রাস্তা বন্ধ করতে আসলে আপনাদের রাস্তা বন্ধ হয়ে যাবে : ওবায়দুল কাদের

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa