Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হচ্ছেন যারা
জাতীয় রাজনীতি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হচ্ছেন যারা

By Sibbir OsmanDecember 24, 2019Updated:December 24, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ইসির তফসিল ঘোষণার পরও বিএনপির প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে দলের মধ্যে তেমন জল্পনা-কল্পনা নেই। নাটকীয় কিছু না ঘটলে ঢাকা উত্তরে তাবিথ আউয়াল এবং দক্ষিণে ইশরাক হোসেন প্রার্থী হচ্ছেন, এটি অনেক আগে থেকেই নিশ্চিত।
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হচ্ছেন যারা

Advertisement

কয়েক মাস আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই নেতাকে সবুজ সংকেত দিয়েছেন। তবে দক্ষিণে প্রার্থী হওয়ার ব্যাপারে বেশ আগ্রহী হাবিব-উন নবী খান সোহেল। দলের নীতিনির্ধারণী সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নির্বাচন নিয়ে গতকাল সোমবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক বসে দলের স্থায়ী কমিটি। এতে স্কাইপের মাধ্যমে যোগ দেন তারেক রহমান। বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে আলোচনা হলেও চূড়ান্তভাবে কারও নাম বলেননি তিনি। তবে তাবিথ ও ইশরাক যে প্রার্থী হচ্ছেন, সে ব্যাপারে তার ইঙ্গিত ছিল স্পষ্ট।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, মেয়র পদে দলীয় মনোনয়নপত্র বিতরণ হবে ২৬ ডিসেম্বের সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং জমা পরদিন বিকাল ৪টার মধ্যে। মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার হবে ২৮ ডিসেম্বর চেয়ারপারসনের কার্যালয়ে। দলের এক নীতিনির্ধারক বলেন, প্রার্থী তো চূড়ান্ত। এর পরও কারা আগ্রহ প্রকাশ করেন, মনোনয়নপত্র বিক্রি হলে জানা যাবে।

বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, তফসিল ঘোষণা হলেও ডেঙ্গু, বায়ুুদূষণসহ নানা সমস্যায় জর্জরিত ঢাকা নগরীতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে নির্বাচন শেষ পর্যন্ত হবে কিনা তা নিয়ে শঙ্কা এখনো রয়েছে। তবু দল প্রার্থী চূড়ান্ত করে রেখেছে। সম্ভাব্য দুই প্রার্থী ইতোমধ্যে প্রায় সব থানায় কর্মিসভা করেছেন। ‘অদম্য ঢাকা’র ব্যানারে রাজধানীর বিভিন্ন সমস্যা এবং তা সমাধানে করণীয় নিয়ে ফেবসুকে তাবিথ আউয়ালের ভিডিও দেখা যাচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, দল সব স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী ঢাকা সিটি করপোরেশন নির্বাচনেও যাবে বিএনপি।

বিএনপির নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, তাবিথ আউয়ালকে এবারও যে প্রার্থী করা হচ্ছে, সে বার্তা ঢাকা মহানগর উত্তর দলের নেতাকর্মীদের কয়েক মাস আগেই জানিয়ে দিয়েছেন তারেক রহমান। উত্তর কমিটিকে তাবিথের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে।

দক্ষিণে প্রভাবশালী নেতা স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের মেয়র পদে নির্বাচনের আগ্রহ নেই। তবে দল চাইলে তিনি প্রার্থী হবেন। অবশ্য সেখানে বিএনপি নেতা প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে প্রার্থী করার সিদ্ধান্ত রয়েছে। খোকার জনপ্রিয়তাকে কাজে লাগাতে চায় বিএনপি। যদিও দক্ষিণে প্রার্থী হতে আগ্রহী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন নবী খান সোহেল। স্থায়ী কমিটির গতকালের বৈঠকেও বিষয়টি আলোচনায় আসে। তবে স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য মনে করেন, ইশরাককে প্রার্থী করা উচিত।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa