Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার ঢাকার দুই সিটি নির্বাচনেও অংশ নেবে না বিএনপি
রাজনীতি স্লাইডার

ঢাকার দুই সিটি নির্বাচনেও অংশ নেবে না বিএনপি

By Saumya SarakarJuly 8, 20243 Mins Read

ঢাকার দুই সিটি নির্বাচনেও অংশ নেবে না বিএনপি

Advertisement
জুমবাংলা ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনেও অংশগ্রহণ করেনি রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। এরই মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন করার প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণার আয়োজন চলছে। সেক্ষেত্রে আগামী বছরের জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

নির্বাচন কমিশন সূত্রে এমন তথ্যই পাওয়া গেছে। তবে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনেও অংশ নেবে না বিএনপি। এ বিষয়ে দলটির দায়িত্বশীলরা জানান, ২০১৯ সালের জানুয়ারিতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ বা স্থায়ী কমিটির বৈঠকে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচন না করার সিদ্ধান্ত হয়েছিল।

সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কোনো নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। একই সিদ্ধান্তের আলোকে আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনেও অংশ নেবে না বিএনপি। জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও দলটির মুখপাত্র রুহুল কবির রিজভী আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে জানান, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার বিষয়ে বিএনপির অতীতের নেওয়া সিদ্ধান্ত এখন পর্যন্ত বহাল রয়েছে। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে যাওয়ার নতুন কোনো সিদ্ধান্ত হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, নির্বাচন নিয়ে তেমন কোনো আগ্রহ কিংবা উত্তাপ নেই বিএনপিতে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে এখনো অটল বিএনপি। এই ইস্যুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও বয়কট করে তারা। জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনেও যায়নি।

নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত গ্রহণের পর যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোট করেছেন, সবাইকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাই আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উল্লেখযোগ্য কোনো বিএনপি নেতার স্বতন্ত্র প্রার্থী হওয়ারও সম্ভাবনা নেই বললেই চলে। কারণ দলীয় সিদ্ধান্ত অমান্য করলে অতীতের মতোই দল থেকে বহিষ্কার করা হবে।

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু জানান, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে শুধু বিএনপির নেতা-কর্মী নয়, সাধারণ জনগণও আগ্রহ হারিয়েছে।

জানা যায়, সর্বশেষ ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ইভিএমে ভোট অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে লড়াই হয়েছিল প্রধান দুই রাজনৈতিক দলের প্রতীক নৌকা ও ধানের শীষের মধ্যে।

ইসির কর্মকর্তারা বলছেন, সিটি করপোরেশন আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। আর আইন অনুযায়ী করপোরেশনের প্রথম বৈঠক থেকে এর মেয়াদ গণনা শুরু হয়। এ ক্ষেত্রে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের ২ জুন। দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০২০ সালের ৩ জুন। সেই হিসাবে ঢাকা উত্তর সিটির নির্বাচনি ক্ষণগণনা শুরু হবে চলতি বছরের ৪ ডিসেম্বর থেকে। আর দক্ষিণ সিটির ক্ষণগণনা শুরু হবে ৫ ডিসেম্বর।

দুই সিটির মেয়াদ শেষ হবে আগামী বছরের ১ ও ২ জুন। দিন গণনার শুরুর দিন থেকে যে কোনো দিন ভোট গ্রহণ করতে পারবে ইসি।

ফের হাসপাতালে খালেদা জিয়া

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
জামায়াত আমির

দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য: জামায়াত আমির

June 26, 2026
Tarak Rahman

ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষের কোনো স্থান নেই : প্রধানমন্ত্রী

June 26, 2026
১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

June 25, 2026

Latest News

জামায়াত আমির

দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য: জামায়াত আমির

Tarak Rahman

ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষের কোনো স্থান নেই : প্রধানমন্ত্রী

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

A

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa