Advertisement

জুমবাংলা ডেস্ক: ঢাকার সিএমএইচে তিন দিনব্যাপী কিডনি ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রম শেষ হয়েছে। গত ২৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম চলে। এ বছর দ্বিতীয়বারের মতো আরও দুইজন রোগীর শরীরে দু’টি কিডনি সফলভাবে সংযোজন করা হয়েছে।

বৃহস্পতিবার আইএসপিআর জানায়, ভারতের স্বনামধন্য কিডনি ট্রান্সপ্ল্যান্ট প্রতিষ্ঠান আহমেদাবাদের আইকেডিআরসি থেকে ৬ সদস্য বিশিষ্ট অভিজ্ঞ ট্রান্সপ্ল্যান্ট টিমের তত্ত্বাবধানে এই কিডনি ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রম চলে। এর নেতৃত্ব দেন প্রখ্যাত ট্রান্সপ্ল্যান্ট সার্জন অধ্যাপক প্রঞ্জল রমনলাল মোদী।

আইএসপিআর আরও জানায়, প্রধানমন্ত্রীর অঙ্গীকারের অংশ হিসেবে ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সার্বিক সহযোগিতায় ঢাকা সিএমএইচে কিডনি ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। গত বছর এ ট্রান্সপ্ল্যান্ট টিম এ কার্যক্রমের সূচনা করে। এর ধারাবাহিকতায় দ্বিতীয় বারের মতো আবারও ল্যাপারোসকোপিক পদ্ধতিতে দুটি কিড্নি সফলভাবে সংযোজিত হলো।

সিএমএইচ ঢাকার কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল তৌফিকুল হাসান সিদ্দিকী বলেন, এ প্রতিষ্ঠানে কিডনি সংযোজন কার্যক্রমের সাথে সাথে অদূর ভবিষ্যতে লিভার, ফুসফুস, অগ্নাশয় ইত্যাদি অরগ্যান সংযোজনের প্রক্রিয়া চালু করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে সামরিক বাহিনীর সদস্যরা এ চিকিত্সাসেবা পেলেও ভবিষ্যতে বেসামরিক রোগীদের জন্যও এ সেবা উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে আইএসপিআর জানায়। সূত্র: কালের কণ্ঠ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.