Advertisement
স্পোর্টস ডেস্ক : পরাজয়ের বৃত্তেই আটকে আছে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন ঢাকা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের তিন ম্যাচে রাজশাহী, চট্টগ্রামের পর সোমবার খুলনার বিপক্ষে ৩৭ রানে হারল রাজধানীর দলটি।

ঢাকা ছাড়া বাকি চার দলের কেউ (খুলনা, চট্টগ্রাম, রাজশাহী এবং বরিশাল) এখন পর্যন্ত টানা তিন ম্যাচে হারেনি।

জাতীয় দলের ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহীম, সাব্বির রহমান রুম্মন ও যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীকে নিয়েও হারের বৃত্তে আটকা খালেদ মাহমুদ সুজনের দল।

মুশফিকের মতো ম্যাচ উইনার খেলোয়াড় নিয়েও দল কেন ব্যর্থ হচ্ছে? এমন প্রশ্ন ভাসছে ক্রিকেটমহলে।

এমন প্রশ্নে দলটির হেড কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, ‘এখনও জয়ের মুখ দেখেনি ঢাকা। এর জন্য আসলে কোনো বিশেষ কারণ নেই। এটা বলা যায় যে, কোনো না কোনো কারণে লক্ষ্য-পরিকল্পনার সঠিক প্রয়োগ হচ্ছে না। তাই হারতে হচ্ছে আমাদের।’

ব্যর্থতার জন্য সেভাবে কোনো খেলোয়াড়কে দুষতে নারাজ সুজন।

তার মতে দলের তরুণ খেলোয়াড়রা চাপ নিতে পারছে না।

সুজন বলেন, ‘ছোট দলের পক্ষে প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে আকবর আলী ও তানজিদ তামিমসহ ঢাকা দলের তরুণদের। ওই লিগে প্রত্যাশা ও প্রাপ্তির কোনো চাপ থাকে না। কিন্তু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পরিসর বেশ বড়। এখানে খেলতে গিয়ে চাপ অনুভব করছে তারা। আমার মনে হয় তারা সেই চাপটা নিতে পারছে না। সে কারণেই ব্যাটিংটা প্রত্যাশিত মানে পৌঁছাচ্ছে না। ভাইটাল ক্যাচ হাত ফসকে বেরিয়ে যাচ্ছে।’

তবে দ্রুতই সেই চাপমুক্ত হয়ে খেলায় ফিরবে দলের তরুণরা, এমনটাই প্রত্যাশা ঢাকার হেড কোচ সুজনের।

তিনি বলেন, তিন খেলায় পরাজিত হয়েই হতাশায় মুষড়ে পড়ার কিছু নেই। হাতে আরও ৫টি খেলা বাকি। ঘুরে দাঁড়ানোর আশা করছি। সবাই যার যার সেরাটা দেবে পরের ম্যাচগুলোতে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.