Advertisement
জুমবাংলা ডেস্ক : কোভ্যাক্সের আওতায় চীন থেকে সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। আজ মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় টিকা বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চীন থেকে আরও ১৭ লাখ ডোজ টিকা বিমানবন্দরে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের একটি টিম টিকার চালান গ্রহণ করতে বিমানবন্দরের ভেতরে অবস্থান করছে।

এদিকে সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ টিকা আসবে। কোভ্যাক্স থেকে আরও ৩৪ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ টিকা আসবে। এছাড়া আরও ১০ লাখ টিকা চীন উপহার হিসেবে দেবে।

এর আগে চীন থেকে প্রথম দফায় গত ৩ জুলাই বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা এসেছে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরও ২০ লাখ টিকা আসে। গত ৩০ জুলাই আরও ৩০ লাখ টিকা এসেছে।

তবে, এই প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় টিকা এলো চীন থেকে। এছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.