Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আইন-আদালত ‘ঢাকায় ফিরে ৫ লাখ টাকা দিবি, আর যদি না দিস তাহলে ক্রসফায়ার’
আইন-আদালত

‘ঢাকায় ফিরে ৫ লাখ টাকা দিবি, আর যদি না দিস তাহলে ক্রসফায়ার’

By Saiful Islamজানুয়ারি 8, 20212 Mins Read

ছবি: প্রতীকী
Advertisement
জুমবাংলা ডেস্ক : হত্যার হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ী থানার চার পুলিশসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসির আদালতে মো. আলম হাওলাদার নামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন যাত্রাবাড়ী থানার এসআই মো. আক্তার, এসআই আব্বাস উদ্দিন, এএসআই ওলিউল ইসলাম, কনস্টেবল মো. রিয়াজুল এবং আয়েশা আক্তার বেলি।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ‘১২ ডিসেম্বর রাত ১টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা আলম হাওলাদারের বাসার গেটে ধাক্কা দেয় ও লাথি মারে। এ সময় আলম হাওলাদারের স্ত্রী রেশমা বেগম ঘরের ভেতর থেকে এসে আসামিদের পরিচয় জানতে চাইলে, তারা আইনের লোক বলে জানান। এ কথা শুনে রেশমা ঘরের দরজা খুলে দেয়ার পর আসামিরা তাকে ধাক্কা দিয়ে ঘরের মেঝেতে ফেলে দেয়। এরপর আসামিরা আলম হাওলাদারকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে ঘরের মালামাল তছনছ করে এবং এসআই আক্তার ওয়্যারড্রব খুলে জমি বিক্রির দুই লাখ টাকা পকেটে ভরে নেন।’

অভিযোগে আরও বলা হয়, ‘রেশমা এর প্রতিবাদ করলে এসআই আক্তার রেশমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এএসআই ওলিউল ইসলাম রেশমার হাত ধরে টানাহেঁচড়া করে এবং এসআই আব্বাস গালাগালি করে। এরপর রেশমার মোবাইল ফোন দিয়ে এসআই আক্তার রেশমার স্বামী আলম হাওলাদারকে ফোন দেন। তখন আলম হাওলাদার পরিচয় এবং কোন থানা এসেছে জানতে চাইলে, এসআই আক্তার বলেন, তোকে পেলে দেখাতাম আমরা কোন থানা থেকে এসেছি। ঢাকায় ফিরে এসে ৫ লাখ টাকা দিবি, আর যদি না দিস তাহলে তোকে ক্রসফায়ার দিয়ে নদীতে ফেলে দেব।’

বাসায় এসে আলম সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জানতে পারেন, আসামিদের চারজন যাত্রাবাড়ী থানার পুলিশ এবং আয়েশা তাঁর ভাবি। এখনো আসামিরা বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি দিয়ে টাকা দাবি করছেন বলে অভিযোগে বলা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

জুন 8, 2026
রামিসা হত্যা মামলার বিচার

‘রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন করে রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে’

জুন 7, 2026
শিশু রামিসা ধর্ষণ

আপিল করতে পারবেন সোহেল ও স্বপ্না

জুন 7, 2026
Latest News
শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

রামিসা হত্যা মামলার বিচার

‘রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন করে রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে’

শিশু রামিসা ধর্ষণ

আপিল করতে পারবেন সোহেল ও স্বপ্না

রামিসা ধর্ষণ হত্যা মামলা

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

রামিসা হত্যা মামলা

রামিসা হত্যা মামলার রায় রবিবার

রামিসা হত্যা মামলা

রামিসা হত্যা মামলা: আসামির আত্মপক্ষ সমর্থনের দিন আজ

মেহেরপুর

শিশু ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড

রামিসা হত্যা

শিশু রামিসা ধ ‘র্ষ ‘ণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল

শিশু শিক্ষার্থীকে বলাৎকার

শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যার প্ররোচনা: মূল অভিযুক্ত গ্রেপ্তার

হাইকোর্ট

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa