জুমবাংলা ডেস্ক: বাংলাদেশে পাখা মেলল ইজিপ্ট এয়ার, সপ্তাহে ২ ফ্লাইট এখন থেকে সপ্তাহে দুই দিন ঢাকা-কায়রো-ঢাকা গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে ইজিপ্ট এয়ার। এর ফলে ঢাকা থেকে কায়রো হয়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, আমেরিকারসহ ৬৪টি শহরে যেতে পারবে বাংলাদেশিরা। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশে ইজিপ্ট এয়ারের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) হলো ঢাকা এভিয়েশন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলী সামী বলেন, সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে ঢাকা ও কায়রো রুটে। মিসরে বাংলাদেশিরা সাধারনত ব্যবসা, কাজ ও শিক্ষার উদ্দেশ্যে ভ্রমণ করে। তারা এখন সরাসরি বাংলাদেশ আসতে পারবে। এ ছাড়া মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও আমেরিকা থেকেও ঢাকায় আসার সুযোগ বাড়বে।

ইজিপ্ট এয়ারের পরিচালক (হলিডে) রোলা হেশাম বলেন, ভ্রমণের জন্য মিসর জনপ্রিয় গন্তব্য। আর ইজিপ্ট এয়ার মিসরে ভ্রমণের নানা রকম অফার দিচ্ছে। ইউরোপ, আমেরিকায় যাওয়া বা আসার ক্ষেত্রে যে কেউ মিসরে ভ্রমণ করতে পারবেন কম খরচে।

Advertisement

ইজিপ্ট এয়ারের চেয়ারম্যান ইহাব ই তাহতাভি বলেন, মিসরের রাষ্ট্রীয় এয়ারলাইন্স ইজিপ্ট এয়ারের মাধ্যমে মিসরীয় আতিথেয়তা উপভোগ করতে পারবেন বাংলাদেশিরা। বাংলাদেশে ভ্রমণের জন্যও আমরা মিসরের পর্যটকদের আকৃষ্ট করতে চেষ্টা করব। বর্তমানে বাংলাদেশ থেকে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হলেও ভবিষ্যতে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও আমাদের আছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, বাংলাদেশে অ্যাভিয়েশন হাব হতে যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তার প্রতিফলন ঘটছে। ইজিপ্ট এয়ার ফ্লাইট শুরু করেছে। আরও নতুন নতুন এয়ারলাইন ফ্লাইট চালাতে আগ্রহ দেখাচ্ছে। ফ্লাইট শুরুর ফলে মিসরের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত হবে।

১৯৩২ সালের মে মাসে ইজিপ্ট এয়ার প্রতিষ্ঠিত হয়। ১৯৩৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিসরীয় সরকার এয়ারলাইন্সটি নিয়ন্ত্রণে নেয় এবং নাম পরিবর্তন করে মিসর এয়ারলাইন্স রাখে। ১৯৬০ সালে মিসর এয়ার ও সিরিয়ান এয়ারলাইন্স একীভূত হয়, তখন নাম করা হয় ইউনাইটেড আরব এয়ারলাইন্স। ১৯৭১ সালে সিরিয়ান এয়ারলাইন্স বিভক্ত হয়ে গেলে ইজিপ্ট এয়ার নামে ফ্লাইট পরিচালনা শুরু হয়।

ইজিপ্ট এয়ারের বহরে রয়েছে ২৪টি এয়ারবাস এবং ৪১টি বোয়িং উড়োজাহাজ। এয়ারলাইন্সটি ইজিপ্টের ১৩টি শহরে এবং আন্তর্জাতিক ৬৫টি শহরে ফ্লাইট পরিচালনা করছে। পাশাপাশি ১৩টি দেশে কার্গো ফ্লাইট পরিচালনা করছে।

ঘূর্ণিঝড় মোখা: সমুদ্রবন্দর থেকে নামল সব সংকেত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.