Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক আরও উন্নয়নের প্রত্যাশা জানিয়ে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের জনগণকে সহযোগিতা করতে প্রস্তুত তার দেশ।

সোমবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে প্রণয় ভার্মা বলেন, নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছি। বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। গত এক দশকে আমাদের সম্পর্কের যে উন্নতি হয়েছে এবং যেসব ইস্যুতে সাফল্য এসেছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। গত ১০ বছরে আমাদের দুই পক্ষের সম্পর্ক একটা ঘনিষ্ঠ অবস্থানে গেছে। আমাদের সম্পর্কের প্রতিফল কীভাবে জনকেন্দ্রিক হবে, তা নিয়ে আলোচনা করেছি। আমাদের দুই দেশের সহযোগিতার অবস্থান থেকে দুই দেশের জনগণ কীভাবে উপকৃত হতে পারি, সেটি নিয়েও আলোচনা করেছি।

দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবেন জানিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, উভয় পক্ষের সহযোগিতার কারণে দুই দেশের অর্থনৈতিক উন্নতি ঘটেছে। ২০২৩ সালে আমরা অনেক বৃহৎ প্রকল্প বাস্তবায়ন নানা ইতিবাচক কাজ করেছি। যেগুলোর মধ্যে-জ্বালানি সরবরাহ লাইন, বিদ্যুৎ প্রকল্প, বাণিজ্য খাতে টাকা-রুপির মধ্যে লেনদেন, ডিজিটাল পেমেন্ট সিস্টেম; এ বিষয়গুলো নিয়ে আমরা গত বছর কাজ করেছি। সম্পর্কের ক্ষেত্রে ভারত-বাংলাদেশ স্মার্টআপ আমরা নতুন একটি যাত্রা শুরু করেছি। ভবিষ্যতে আমরা কী কী করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করেছি। যেমন- জলবায়ু ইস্যু, বাংলাদেশের প্রধানমন্ত্রী ৪১ সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশ গড়তে চান, সেখানে আমরা সহযোগিতা করতে পারি।

নতুন সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে ভারতীয় দূত বলেন, আমরা প্রত্যাশা করি যে, নতুন সরকারের সময়ে আমাদের সম্পর্ক আরও উন্নতি ঘটাব। যা আমাদের দুই পক্ষের জাতীয় স্বার্থে কাজে লাগবে। বাংলাদেশের মানুষকে সহযোগিতা করতে আমরা সর্বদা প্রস্তুত আছি।

২২৩ কোটি টাকার মামলায় সম্রাটের স্থায়ী জামিন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.