
তিনি বলেন, করোনা মহামারির মধ্যে দু’দেশের মধ্যে সহযোগিতামূলক অনেক প্রচেষ্টা অব্যহত রয়েছে। সার্ক নেতাদের ভার্চুয়াল সভার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার উন্নয়নে ভারত ও বাংলাদেশ কাজ করছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে দু’দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার হিসাবে দায়িত্ব পালন করা শ্রিংলা চলতি বছরের জানুয়ারিতে ভারতীয় পররাষ্ট্র সচিবের দায়িত্ব গ্রহণ করেন। পররাষ্ট্রসচিব হিসাবে তিনি এ বছর মার্চ মাসে প্রথম ঢাকা সফর করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠকের পর আজ (বুধবার) ঢাকা ত্যাগ করবেন হর্ষ বর্ধন শ্রিংলা। ইউএনবি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



