Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঢাকা নিয়ে উদ্বেগ, প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল গড়ার আহবান
জাতীয়

ঢাকা নিয়ে উদ্বেগ, প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল গড়ার আহবান

By Shamim RezaJuly 9, 20262 Mins Read

বিশ্বের বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকার ওপরের দিকে অবস্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশকে সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলার আহবান জানিয়ে তিনি বলেছেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যতের সবুজ বাংলাদেশ বিনির্মাণে সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের সব নাগরিককে দায়িত্ববান হতে হবে।

Tarek Rahman

Advertisement

বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’ এবং ‘পরিবেশ মেলা’র আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

নির্বাচনের আগে দেশবাসীর কাছে দেওয়া পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি বাস্তবায়নে এই মেলার উদ্বোধনের মধ্য দিয়ে সরকারের সেই মহাপরিকল্পনার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বিশেষ ও গৌরবোজ্জ্বল ভূমিকা রাখায় তিন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানের হাতে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বক্তব্যে প্রধানমন্ত্রী বিশ্বের বসবাস অযোগ্য নগরীর তালিকায় ঢাকার অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশবাসীর উদ্দেশ্যে একটি ব্যতিক্রমী আহবান জানান। তিনি বলেন, দেশে প্রতিটি নবজাতক জন্মের পর পরিবার থেকে যেন একটি করে গাছ লাগানো হয়।

তিনি আরও জানান, পরিবেশ রক্ষা ও সামাজিক আন্দোলনের অংশ হিসেবে তার সরকার আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ করবে। একটি নিরাপদ, বাসযোগ্য ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

পরিবেশের ক্ষতিসাধনকারীদের হুশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী পাহাড় কাটা, বন উজাড়, বন্য প্রাণী হত্যা, নদী ভরাট ও শতবর্ষী গাছ কাটাসহ পরিবেশের ভারসাম্য নষ্ট হয়—এমন সব ধরনের আত্মঘাতী কাজ থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহবান জানান।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

যেখানে-সেখানে বর্জ্য না ফেলার অনুরোধ জানিয়ে সরকারপ্রধান বলেন, প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনে কাজ করছে সরকার। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
প্রধানমন্ত্রী তারেক রহমান
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

July 9, 2026
Sarwar

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা

July 9, 2026
Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

July 8, 2026

Latest News

প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

Sarwar

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা

Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

Sangsad

গ্রামে বিদ্যুৎ সংকট আমাদের বিব্রত করে : সংসদে বিএনপির এমপি

সায়েদাবাদ টার্মিনাল

সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন

বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা

ctg-flood

ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, পরিদর্শনে প্রতিমন্ত্রী

world-bank

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

Sajek

সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa