Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিবহনে চলছে ভাড়া নৈরাজ্য
গাজীপুর জাতীয় বিভাগীয় সংবাদ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিবহনে চলছে ভাড়া নৈরাজ্য

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 1, 20192 Mins Read

গাজীপুর প্রতিনিধি: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর-জৈনাবাজার অংশে পরিবহন ভাড়া নিয়ে নৈরাজ্য চলছে। এ মহাসড়কের বাসে উঠলেই অতিরিক্ত ভাড়া গুনতে হয় যাত্রীদের। এ নিয়ে দীর্ঘদিন ধরে যাত্রীদের সঙ্গে পরিবহনের দায়িত্বপ্রাপ্তদের বাগবিতণ্ডা হলেও সমস্যা সমাধানে কেউই এগিয়ে আসছে না।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিবহনে চলছে ভাড়া নৈরাজ্য

Advertisement

পরিবহন সংশ্লিষ্ট ও যাত্রীরা জানান, এই মহাসড়কের গাজীপুর ৩৫ কিলোমিটার অংশে (গাজীপুরের চান্দনা-জৈনাবাজার) স্বল্প দূরত্বের যাত্রীদের চলাচলের মাধ্যম ছিল লেগুনা। কিন্তু নিরাপত্তার স্বার্থে গত বছর দেশের মহাসড়কগুলো থেকে সরকার লেগুনা উঠিয়ে নেয়। এরপর থেকেই স্বল্প দূরত্বের এ পথের যাত্রীদের শুরু হয় ভোগান্তি। যদিও অল্পদিনের মধ্যেই এই মহাসড়কে যাত্রী পরিবহনের জন্য অর্ধশত মিনিবাস নিয়ে যাত্রী পরিবহন শুরু করে তাকওয়া পরিবহন নামের একটি প্রতিষ্ঠান, এছাড়াও বিভিন্ন নামে চলাচল শুরু করে বেশকিছু মিনিবাস। এতে যাত্রীদের দুর্ভোগ কিছুটা লাঘব হলেও নতুন ভোগান্তি শুরু হয় ভাড়া নিয়ে।

এসব মিনিবাস যাত্রীদের কাছ থেকে সরকারিভাবে নির্ধারিত ৫ টাকা ভাড়ার বদলে আদায় করছে ১০ টাকা। অতিরিক্ত এ ভাড়া নিয়ে একদিকে প্রতিনিয়ত যাত্রীদের কথা কাটাকাটি হয় পরিবহনের লোকজনের, অন্যদিকে বিভিন্ন শিল্প-কারখানার স্বল্প আয়ের শ্রমিকদের ভোগান্তিতে পড়তে হয়।

মহাসড়কের এমসি বাজার থেকে মাওনা চৌরাস্তার দূরত্ব দেড় কিলোমিটার। এই গন্তব্যে প্রতিদিন যাতায়াত করেন কারখানার শ্রমিক আনোয়ারা বেগম। তিনি জানান, এই এক কিলোমিটার যাতায়াত করার জন্য তাকে গুনতে হচ্ছে ১০ টাকা। অথচ ১০ কিলোমিটার দূরে ১৫ টাকা ভাড়ায় জৈনাবাজার যাওয়া যায়।

অপর একজন কারখানা শ্রমিক জাহেদা আক্তার জানান, এই মহাসড়কে দূরপাল্লার গাড়িতে অল্প দূরত্বের যাত্রীদের ওঠানো হয় না। তারা বাধ্য হয়েই এসব মিনিবাসে চলাচল করেন। তবে এসব মিনিবাসে উঠে নেমে পড়লেও ১০ টাকা করে ভাড়া গুনতে হয়।

এ বিষয়ে তাকওয়া পরিবহনের ব্যবস্থাপক আব্দুল আউয়াল জানান, সরকার নির্ধারিত ভাড়ার বিষয়ে তাদের কিছুই জানা নেই। আর তাদের কাছে কেউ কখনও অভিযোগও করেনি। তবে বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করা হবে।

ভাড়ার বিষয়ে গাজীপুর বিআরটিএর সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন মন্টু জানান, সরকার কর্তৃক মিনিবাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারিত করা রয়েছে ৫ টাকা। কেউ যদি অতিরিক্ত ভাড়া আদায় করে থাকেন তবে তা অবৈধ। এ বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa