Advertisement

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পরিবর্তনের আবেদন জানিয়ে করা রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ৩০ জানুয়ারিই এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অশোক কুমার ঘোষ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক।

নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

আগামী ২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা রয়েছে উল্লেখ করে গত ৫ জানুয়ারি (রবিবার) সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ এ রিট করেন।

পরদিন ৬ জানুয়ারি তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য ৩০ জানুয়ারি নির্ধারণ করা হয়। কিন্তু ২৯ ও ৩০ জানুয়ারি হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। দেশের সমস্ত বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা হয়। নির্বাচন উপলক্ষে যেহেতু শিক্ষা-প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপন করা হবে বিধায় এটি সাংঘর্ষিক।

আইনজীবী অশোক কুমার ঘোষ বলেন, এ অবস্থায় পঞ্চমী শেষ না হওয়া পর্যন্ত প্রতিমা বিসর্জন দেওয়া যায় না। তাই নির্বাচনের তারিখ পরিবর্তন করে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্ধারণের জন্য হাইকোর্টে রিট (নম্বর-১৩১/২০২০) করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.