Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঢাকা-১৮ আসন থেকে এমপি নির্বাচন করবেন ভিপি নুর, দল নিয়ে যা জানা গেল
জাতীয়

ঢাকা-১৮ আসন থেকে এমপি নির্বাচন করবেন ভিপি নুর, দল নিয়ে যা জানা গেল

By Sibbir OsmanAugust 23, 20202 Mins Read

জুমবাংলা ডেস্ক : ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করার ইচ্ছা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের। কোনো দল থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হবেন তিনি। রোববার টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক।
ঢাকা-১৮ আসন থেকে এমপি নির্বাচন করবেন ভিপি নুর, দল নিয়ে যা জানা গেল

Advertisement

নুর জানান, ভোট করার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তবে তিনি ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করতে চান। তার সংগঠনে এ নিয়ে আলাপ-আলোচনা চলছে। সব কিছু ঠিক থাকলে নাগরিক অধিকার পরিষদের ব্যানারে তিনি নির্বাচন করতে চান।

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। ঢাকার উত্তরা-বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ এ আসনটি সব দলের জন্য গুরুত্বপূর্ণ। এই আসনে নির্বাচন করে সংসদে প্রতিনিধিত্ব করতে চান তরুণ নেতা নুর।

ছাত্রজীবন শেষ না হতেই জাতীয় নির্বাচনে অংশ নেয়ার যুক্তিও এ প্রতিবেদকের কাছে তুলে ধরেন ডাকসু ভিপি। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে দেশে গণতন্ত্র নেই। জনগণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। যে কারণে ভোটকেন্দ্রে যেতে জনগণের অনীহা। গোটা নির্বাচনী ব্যবস্থাই ভেঙে পড়েছে। এ কারণে জনগণকে সম্পৃক্ত করে ভোটের দিন নির্বাচনী মাঠে থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গণজাগরণ ঘটাতে হবে।

তিনি বলেন, ভোট যাই হোক, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে দেশে। সব দিক বিবেচনা করে নির্বাচনে একটি উৎসবমুখর পরিবেশ এবং মানুষের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার জন্যই ঢাকা-১৮ আসনে ভোট করতে চাই।

নুর জানান, তিনি উত্তরায় থাকতেন। সে কারণে সেখানকার আওয়ামী লীগ-বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। অনেকেই চাইছেন নুর যেন নির্বাচনে অংশ নেন।

কোনো রাজনৈতিক দলের সমর্থন নিয়ে ভোট করবেন কিনা এমন প্রশ্নের জবাবে ভিপি নুর বলেন, আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করব। কোনো দলের টিকিটে নির্বাচন করব না। আমরা নিজেরাই রাজনৈতিক দল গঠন করার চেষ্টায় আছি। আমাদের ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আছে সারাদেশে। যুব অধিকার পরিষদ আছে। একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে। আপাতত নাগরিক অধিকার পরিষদের ব্যানারে নির্বাচন করতে চাই।

নুর জানান, কোনো দল তার প্রতি সমর্থন দিতে চাইলে তিনি সেটি স্বাগত জানাবেন। এ ছাড়া কোনো দল যদি নুর প্রার্থী হওয়ায় ঢাকা-১৮ আসনে প্রার্থী না দেয় সেটিকেও স্বাগত জানাবেন। তবে কোনো দলের মনোনয়নে কিংবা ব্যানারে নির্বাচন করবেন না।

উপনির্বাচন করলে ডাকসুর পদ ছাড়তে হবে কিনা এমন প্রশ্নে নুর বলেন, এমনিতেই ডাকসুতে তাদের কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে নতুন নির্বাচন না হওয়ায় এখনও দায়িত্ব পালন করছেন। তাই পদ ছাড়া বা রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ নয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa