ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ২০২১–২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী অনন্য গাঙ্গুলীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।শনিবার (৩১ জানুয়ারি) রাতে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বাজার পাড়া এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

Advertisement

অনন্য গাঙ্গুলী কোটচাঁদপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদ্যুৎ কুমার গাঙ্গুলী ও স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাধারানী ভট্টাচার্য্যের বড় সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার ছোট বোন লিথি মনি গাঙ্গুলীও বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

শিক্ষাজীবনের শুরু থেকেই অনন্য ছিলেন মেধাবী। পিএসসি, জেএসসি ও এসএসসি—তিনটি পরীক্ষাতেই বৃত্তি পেয়েছিলেন তিনি। তবে কলেজে ভর্তির পর মানসিক অসুস্থতাসহ নানা কারণে প্রায় পাঁচ বছর পড়ালেখা থেকে দূরে ছিলেন। দীর্ঘ বিরতির পর ফিরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য দেখান তিনি। সে বছর বিজ্ঞান শাখা থেকে তিনি প্রথম হন। তার মোট প্রাপ্ত নম্বর ছিল ১০৩ দশমিক ৯৫।

পারিবারিক সূত্রে জানা গেছে, অনন্য দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের ধারণা, সেই মানসিক যন্ত্রণার কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

অনন্যর বাবা প্রদ্যুৎ কুমার গাঙ্গুলী বলেন, আমার ছেলে অত্যন্ত মেধাবী ছিল, কিন্তু বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থতায় ভুগছিল।

যেসব আসনে থাকছে না ধানের শীষ প্রতীক

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.